প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩০ মার্চ : ছোটপর্দায় একসময় ‘কিরণমালা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী রুকমা রায়। এরপর ধারাবাহিক থেকে সরে এসে ওটিটি দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন রুকমা। বেশ কিছুদিন হল অভিনয় জগৎ থেকে একটু দূরে রয়েছেন অভিনেত্রী।
রুকমা রায়, বাংলা টেলিভিশনের দাপুটে অভিনেত্রী। সম্প্রতি, ছড়িয়ে পড়েছে অভিনেত্রী রুকমা রায়ের একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, কোনও এক মন্দিরে পুজো দিতে যাচ্ছেন নায়িকা। মা-বাবাও রয়েছেন সঙ্গে। অভিনেত্রীর নতুন ধারাবাহিক হিসাবে প্রচারও হচ্ছে।
অভিনয়ের পর এবার জীবনে নতুন শুরু রুকমার। অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন রুকমা। নিজের শাড়ির প্রতি ভালবাসা আর বাঙালির শাড়ির প্রতি অমোঘ টান থেকেই শুরু করেছেন তার শাড়ির ব্র্যান্ড ‘ফেমে’।
তবে কি সত্যিই নতুন ধারাবাহিকে ফিরছেন নায়িকা? রুকমা জানালেন, সবটাই ভুয়ো। “এমনটা কেন সত্যি হয় না? শেষে প্রোমোও তৈরি হয়ে গেল? কী অবস্থা! না, মোটেই এ সব হচ্ছে না। দু’মাস হল শেষ হয়েছে আমার ধারাবাহিক ‘এসআইটি বেঙ্গল’। কিছু দিন আগে ঘুরেও তো এলাম।”
এখন নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ভাল চরিত্রের সুযোগ না এলে অভিনয় করতে রাজি নন তিনি। এরই মধ্যে নিজের একটি ব্যবসা খুলেছেন রুকমা। চুটিয়ে শাড়ির ব্যবসা করছেন।
রুকমার কথায়, “হ্যাঁ, ওটা তো চলছেই। সামনে আমার একটি প্রদর্শনীও রয়েছে। সেই ব্যস্ততা আছে। এ ছাড়া আমার বেশ কিছু ছবির কথা হয়েছে। ধারাবাহিকের অফারও এসেছিল।”
.jpeg)
No comments:
Post a Comment