‘ অপেক্ষা করতে করতে আমি ভীষণ ক্লান্ত’, অবশেষে কোন সত্যি সামনে আনলেন আরাত্রিকা? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 30, 2026

‘ অপেক্ষা করতে করতে আমি ভীষণ ক্লান্ত’, অবশেষে কোন সত্যি সামনে আনলেন আরাত্রিকা?

 


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩০ মার্চ : মেগা দিয়ে পথচলা শুরু করেছিলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ইতিমধ্যেই পা রেখেছেন বড় পর্দায়ও। বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে উজির চরিত্রে আরাত্রিকার অভিনয় নিয়ে দর্শকের উত্তেজনা চোখে পড়ার মতো। মাঝেমধ্যেই জীবনের বিশেষ মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। তবে আচমকাই অভিনেত্রীর পোস্ট ঘিরে চর্চা শুরু নেটপাড়ায়। এবার জীবনে জোর করে পাওয়া সমস্ত বিষয়কে দূরে সরিয়ে শান্তিকেই বেছে নিতে চান অভিনেত্রী। হঠাৎ কী হল নায়িকার?


আরাত্রিকা লিখেছেন, ‘হঠাৎ করেই আমি আর কারওর বন্ধু হওয়ার আশা হারিয়ে ফেলেছি। কারওর কাছে খুব গুরুত্ব পাওয়ার ইচ্ছাও এখন আর নেই। এমনটা নয় যে আমি মানুষটার যত্ন নেওয়া ছেড়ে দিয়েছি, আসলে গুরুত্ব পাওয়ার জন্য অনবরত চেষ্টা করতে করতে আমি ভীষণ ক্লান্ত। তাই আমি নিজেকেই বেছে নিলাম।’



তিনি আরও লেখেন, ‘আমি অপেক্ষা করতে করতে, আশা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই এ বার শুধু নিজের কথা ভাবব। আমি বেছে নিলাম সেই শান্ত দিনগুলোকে আর কমেছে প্রত্যাশা। আমি কারও জীবনে জোর করে জায়গা করে নেওয়ার চেয়েও শান্তি বেছে নিতে চাই। এখন আমি শুধু সততা, স্থিরতা আর এমন কিছু মানুষ চাই, যারা না চাইতেই পাশে থাকে, আর সেটাকেই আমার যথেষ্ট বলে মনে হয়।’


অভিনেত্রীর এমন পোস্ট দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি মন ভেঙেছে আরাত্রিকার? এক সময় আরাত্রিকার সঙ্গে আর্য দাশগুপ্তর সঙ্গে নাম জড়িয়ে ছিল নায়িকার। পড়ে গুঞ্জন শোনা যায় তাঁদের মধ্যে নাকি সম্পর্ক ভেঙেছে। যদিও আরাত্রিকা সেই সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি কখনওই কোনও সম্পর্কে ছিলেন না। তারপর বর্তমানে নায়িকার সঙ্গে তাঁর মেগার নায়ক অভিষেক বীর শর্মাকে নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও সেই গুঞ্জনে কেউই মুখ খোলেননি। আর তার মাঝেই আবার এই পোস্ট নায়িকার। যদিও তিনি কেন এমনটা লিখেছেন তা নিয়ে অবশ্য স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad