সোনির ‘জ্যাজ সিটি’তে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল খ্যাত অভিনেত্রী শিরীন পাল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 30, 2026

সোনির ‘জ্যাজ সিটি’তে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল খ্যাত অভিনেত্রী শিরীন পাল



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩০ মার্চ : চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন নবাগতা অভিনেত্রী শিরীন পাল। টেলিভিশনের দর্শকের কাছে তিনি এখন অপর্ণা হিসাবে বেশি পরিচিত। সিরিয়ালের এই প্রথম কাজ শিরীনের। খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতে নিয়েছেন তিনি।


বর্তমানে চর্চায় উঠে এসে সদ্য মুক্তি প্রাপ্ত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। পরিচালক সৌমিক সেন। দর্শকদের অনেকেই আপ্লুত এই ওয়েব সিরিজ দেখে। সোনি লাইভে স্ট্রিমিং হয়েছে এই সিরিজ। দশটা পর্বের সিরিজ এবং প্রত্যেকটি পর্ব প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি।



এই ওয়েব সিরিজে জিমি আর শীলার সম্পর্কের রসায়ন উঠে এসেছে। জিমির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আরিফিন শুভকে। আর শীলার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। হিন্দি ছবি বা ওয়েব সিরিজেও সৌরসেনী এর আগে কাজ করেছেন।



‘জ‌্যাজ সিটি’ ভারত-বাংলাদেশের সেতুর মতো কাজ করেছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন ছিল ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি। বাংলাদেশে ভাষা আন্দোলনের সময়টাকে সযত্নে তুলে ধরেছেন পরিচালক । ঐতিহাসিক এই ড্রামা দর্শকের মন ছুঁয়ে গেছে। এই সিরিজ দেখে বাংলার দর্শকেরা গর্বিত।


তবে জানেন কি ছোটপর্দা এক চেনা মুখ এই সিরিজের অংশ ছিলেন। তিনি আর কেউ নয়, ছোটপর্দার দর্শকের খুব প্রিয় একজন অভিনেত্রী শিরীন পাল। যাকে আপনারা ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণা চরিত্রে দেখতে পাচ্ছেন। সিরিয়ালে নতুন মুখ হলেও সিরিজে আগে কাজ করেছেন শিরীন। তবে এরকম একটি সিরিজের অংশ হতে পারা প্রশংসনীয় বটে।

No comments:

Post a Comment

Post Top Ad