স্বাভাবিক হতে পারছেন না শ্বেতা! কি জানালেন অভিনেত্রীর চিকিত্‍সক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 31, 2026

স্বাভাবিক হতে পারছেন না শ্বেতা! কি জানালেন অভিনেত্রীর চিকিত্‍সক



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩১ মার্চ :‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের ময়ূরী কে মনে পড়ে? আজকের আলোচনায় থাকছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। শ্বেতা টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন নয়, অনেকদিন ধরেই রয়েছেন। অভিনয় জগতে প্রথম হাতেখড়ি বড়পর্দা থেকে। ছোটপর্দায় শ্বেতার অভিনয় শুরু ‘জাহানারা’ সিরিয়ালের হাত ধরে।


‘রাহুল দা’ আর নেই, এ কথা মানতেই পারছেন না অভিনেত্রী শ্বেতা মিশ্র। আধ ঘণ্টা আগেও একসঙ্গে শুটিং করেছেন তাঁরা। তারপরই এই ঘটনা! দিঘার হাসপাতালের যে ভিডিয়ো সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে ধরে রাখাই যাচ্ছে না। বারবার প্রশ্ন করছেন, ‘রাহুল দা কোথায়?’



রাহুলের মতো জলে পড়ে গিয়েছিলেন শ্বেতা, তেমনই দাবি অভিনেত্রীর। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়। বেঁচে যাওয়ার পর অসম্ভব ভয় পেয়ে গিয়েছিলেন শ্বেতা।


দুর্ঘটনার দিন শ্বেতা ফিরতে পারেননি শহরে। রাহুল থাকতেন বিজয়গড়ে। শ্বেতা থাকেন গল্ফ গ্রিনে। এক সূত্রের খবর, ৩০ তারিখ সকালে বাড়ি ফেরেন শ্বেতা। দুর্ঘটনার দিন তাঁর মায়ের সঙ্গে একবারই কথা বলতে পেরেছিলেন অভিনেত্রী। সোমবার গল্ফ গ্রিনের বাড়িতে ফিরে আসেন শ্বেতা। চিকিত্‍সককে আসতে অনুরোধ করা হয়। চিকিত্‍সক এসে শ্বেতাকে কিছু পরামর্শ দেন, ট্রমা কাটিয়ে ওঠার জন্য।


এক প্রত্যক্ষদর্শীর কথায়, ”শ্বেতা যথেষ্ট সমস্যার মধ্যে আছে। বন্ধু গিয়ে তাঁকে নিয়ে এসেছেন। এই ট্রমা থেকে বেরিয়ে আসতে ওঁর কিছুটা সময় লাগতে পারে।”


রাহুল চলে যাওয়ার পর আর এই ধারাবাহিকের শুটিং হবে কিনা, তা নিয়ে এখন ধোঁয়াশা। চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।



No comments:

Post a Comment

Post Top Ad