সুপারস্টার জিতের সিনেমায় এবার আইটেম ডান্সে পিহু ওরফে সৃজলা গুহ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, March 29, 2026

সুপারস্টার জিতের সিনেমায় এবার আইটেম ডান্সে পিহু ওরফে সৃজলা গুহ



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৯ মার্চ : অভিনেত্রী সৃজলা গুহকে কম-বেশি সবাই চেনেন। বাংলা ধারাবাহিক ‘মন ফাগুন’-এর হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। তার অভিনীত পিহু চরিত্রটি বিপুল ভাবে পর্দায় সাড়া ফেলে। আর প্রথম ধারাবাহিকে অভিনয় করেই একাধিক ওয়েব সিরিজে ডাক পাচ্ছেন ‘মন ফাগুনে’র পিহু অর্থাৎ অভিনেত্রী সৃজলা গুহ।


ছোটপর্দা পেরিয়ে ওয়েব দুনিয়ায় তার অভিনীত প্রতিটা চরিত্রই দর্শকের মন কেড়েছে। এবার আরও এক নতুন চরিত্র নিয়ে পর্দায় হাজির নায়িকা। একেবারে অন্যরকম লুকে দর্শকের কাছে এক নতুন চমক নিয়ে আসতে চলেছে সৃজলা।


ছোটপর্দা এবং ওয়েব মাধ্যমের পর এবার বড়পর্দায় সৃজলা গুহ। কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে? 'কেউ বলে বিপ্লবী কেউ কেউ ডাকাত' ছবিতে থাকবেন তিনি। 


ছোটপর্দায় মাত্র একটি ধারাবাহিক ‘মন ফাগুন’, এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হ্যনি। বাংলা সিরিয়ালে এখন তার দেখা না মিললেও তিনি এখন সিরিজের চেনা মুখ। অভিনেত্রী সৃজলা গুহ। ছোটপর্দার পিহু চরিত্রের হাত ধরেই পরিচিতি লাভ করেছিলেন।


ছোটপর্দা-সিরিজে গন্ডি পেরিয়ে এখন সৃজলা বড়পর্দায়।  ‘কেউ বলে বিপ্লবী কেউ কেউ ডাকাত’ ছবিতে থাকবেন তিনি। শোনা যাচ্ছে, জিতের অভিনীত অনন্ত লাল সিংহের বায়োপিকে থাকবেন সৃজলা গুহ। যদিও তাকে ছবিতে পুরোদমে দেখা যাবে না।


ছবিতে সৃজলা আইটেম ডান্সে থাকবেন। সৃজলা তার নাচে ছবিতে উষ্ণতা ছড়াতে চলেছেন। আগামী ২৭ মে মুক্তি পাচ্ছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। খবর ছড়িয়ে পড়া মাত্র বেজায় খুশি হয়েছেন অভিনেত্রীর ভক্তরা।


No comments:

Post a Comment

Post Top Ad