পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, দিনক্ষণ জানাল কমিশন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, March 15, 2026

পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, দিনক্ষণ জানাল কমিশন

 


কলকাতা: পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে ভোট ঘোষণা, দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন। এবারে পশ্চিমবঙ্গে ২ দফায় বিধানসভা ভোট। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ঠা মে। 


পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই পাঁচটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি চারটিতে এক দফায় ভোটগ্রহণ হবে। রবিবার নয়াদিল্লীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সকল রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।


সাংবাদিক বৈঠকে তিনি জানান, ৯ এপ্রিল আসাম, কেরালা এবং পুদুচেরিতে এক দফায় ভোটগ্রহণ হবে। তামিলনাড়ুতে এক দফায় ভোট হবে ২৩ এপ্রিল। পশ্চিমবঙ্গে ভোট হবে ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায়। ৪ঠা মে সকল রাজ্যের ভোট গণনা।


পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে হবে ভোট। বাংলায় মোট ২৯৪টি বিধানসভা আসন রয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায় আর এবারে হচ্ছে ২ দফায় ভোট। প্রথম দফায় গোটা উত্তরবঙ্গে এবং জঙ্গলমহল-সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশে ভোট হচ্ছে। দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের বাকি অংশে ভোটগ্ৰহণ। 


প্রথম দফায় ভোট হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়। এছাড়াও প্রথম দফায় ভোট হবে, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 


দ্বিতীয় দফায় ভোট হবে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতায়। 


ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআরের পর রাজ্যে প্রথম নির্বাচন। বিহারের পর পশ্চিমবঙ্গ দ্বিতীয় রাজ্য যেখানে নির্বাচন হতে চলেছে। প্রথম দফা ভোটের জন্য ৩০ মার্চ বিজ্ঞপ্তি। মনোনয়ন জমার শেষ দিন ৬ই এপ্রিল। মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। 


দ্বিতীয় দফায় ভোটের জন্য ২ এপ্রিল বিজ্ঞপ্তি। মনোনয়ন জমার শেষ দিন ৯ এপ্রিল। মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল এবং ১৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 







No comments:

Post a Comment

Post Top Ad