বকেয়া ডিএ মার্চ থেকেই, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, March 15, 2026

বকেয়া ডিএ মার্চ থেকেই, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

 


কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হবে বকেয়া মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মিলবে মার্চ মাস থেকেই। ভোটের আবহে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার দুপুরে সমাজমাধ্যম পোস্টে একথা ঘোষণা করেন তিনি। 


এদিন সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের মা-মাটি-মানুষ সরকার তার সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের, সেইসাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের এবং পঞ্চায়েত, পৌর সংস্থা এবং অন্যান্য স্থানীয় সংস্থার মতো আমাদের অন্যান্য 'গ্রান্ট-ইন-এইড' প্রতিষ্ঠানের কর্মচারী/পেনশনভোগীদের প্রতি তার প্রতিশ্রুতি পূরণ করেছে।"


তিনি আরও লেখেন, "আমাদের অর্থ বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসারে, তারা ২০২৬ সালের মার্চ থেকে তাদের রোপা ২০০৯ ডিএ বকেয়া পেতে শুরু করবেন।"



রাজ্যে বকেয়া মহার্ঘ ভাতার জন্য আন্দোলন দীর্ঘদিনের। রোপা ২০০৯ অনুযায়ী, মহার্ঘ ভাতার দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। এই জল গড়িয়েছে সুপ্রিয় কোর্ট পর্যন্ত। এমনকি বকেয়া ডিএ-এর দাবীতে ১৩ মার্চ যৌথ মঞ্চের ডাকে ধর্মঘট-ও পালন করা হয়। 


উল্লেখ্য, রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতে বলেছিল শীর্ষ আদালত। বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে বলে সুপ্রিম কোর্ট। এছাড়াও বাকি অর্থ কীভাবে মেটানো হবে, তা ঠিক করতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে আদালত একটি কমিটি গঠন করে দিয়েছিল। কিন্তু ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে রাজ্য আদালতে ফের আবেদন করে। সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠেনি। এরই মাঝে এদিন রবিবাসরীয় দুপুরে বকেয়া ডিএ দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। 


এর আগে ২০২২ সালে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছিল, সরকারি কর্মীদের ন্যায্য অধিকার হল ডিএ এবং তা দিতেই হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য।  কিন্তু সেই সময়েও ডিএ দেওয়ার পক্ষেই রায় দেয় সুপ্রিম কোর্ট।


No comments:

Post a Comment

Post Top Ad