কলকাতা: অন্নপূর্ণা যোজনার ফর্মফিলাপ শুরু হয়েছে। এবার কাল থেকেই টাকা ট্রান্সফার শুরু হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হুগলিতে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, 'কাল আমরা অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করব।'
মুখ্যমন্ত্রীর বলেন, কাল আমরা অন্নপূর্ণা যোজনা টাকা ট্রান্সফার করব। যারা ফর্ম ফিলাপ করে দিয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার কাল চালু হয়ে যাবে। আমরা যা বলি ভেবে বলি আর যা বলি সেটাও করি।" 'সবাই সরকারের সাথে সহযোগিতা করুন', বার্তা মুখ্যমন্ত্রীর।
তিনি বলেন, "যারা অনুপ্রবেশকারী তারা টাকা পাবেন না। তিনি আরও বলেন, যারা দেশের আইন লঙ্ঘন করেন, ভ্যাকসিন নেন না, স্কুলে ভর্তি করান না, অন্য স্কুলে পাঠান, যেখানে অন্যভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, সেইসব লোকেরা পাবেন না।"
পাশাপাশি প্রতিটি স্কুলে 'বন্দে মাতরাম' গাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হ্যাঁ, প্রতিটা স্কুলে বন্দে মাতরম চালু করে দিয়েছি। কাল থেকেই শুরু হয়ে গিয়েছে, এটা করাই উচিৎ।' তিনি বলেন, "গরমও এখন বেশি রয়েছে, তাই স্কুলগুলিকে অ্যাডভাইস করে দিয়েছি যে, সকালে স্কুল করতে পারলে করুন, কোনও অসুবিধা নেই।"
মুখ্যমন্ত্রীর কথায়, "দেশে থাকতে গেলে বন্দে মাতরম বলতে হবে। দেশে থাকতে গেলে জনগণমন অধিনায়ক বলতে হবে। দেশে থাকতে গেলে ২৬ জানুয়ারি ও ১৫ আগাস্টকে সম্মান জানাতে হবে। এটা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, ভারতের নাম হিন্দুস্থান- ইন্ডিয়াও। দেশে বসবাস করতে গেলে, দেশের সব সংস্কৃতি মেনে চলা উচিৎ। দ্বিতীয় কারো হাতে দেশ যেতে পারে না।"

No comments:
Post a Comment