ভোটের আবহে কড়া নজরদারি, নাকা তল্লাশিতে উদ্ধার ৬ লক্ষাধিক নগদ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 2, 2026

ভোটের আবহে কড়া নজরদারি, নাকা তল্লাশিতে উদ্ধার ৬ লক্ষাধিক নগদ

 


উত্তর ২৪ পরগনা, ০২ এপ্রিল ২০২৬: আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে জেলা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় শুরু হয়েছে নাকা তল্লাশি। সেই তল্লাশির মাঝেই বুধবার মধ্য রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত বেলঘড়িয়া মোড় এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ।


পুলিশ সূত্রে জানা গেছে, হাবড়া থেকে বনগাঁগামী একটি চারচাকা গাড়িকে থামায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর গাড়িতে তল্লাশি চালানো হলে একটি সুটকেস উদ্ধার হয়। সুটকেসটি খুলতেই চোখে পড়ে বিপুল পরিমাণ নগদ টাকা। মোট ৬ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে।


গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছে এই বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে তারা সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি। ফলে সন্দেহের ভিত্তিতে পুলিশ ওই টাকাগুলি বাজেয়াপ্ত করে।


সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার মধ্যে প্রায় ৫ লক্ষ টাকা ছিল ৫০০ টাকার নোট। বাকি টাকা ২০০ টাকার নোটে ছিল এবং একটি মাত্র ১০০ টাকার নোটও পাওয়া যায়। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, গাড়িতে থাকা দুই ব্যক্তির নাম সুশোভন মল্লিক ও জয়ন্ত অধিকারী। তাদের দুজনের বাড়ি গোপালনগর থানার অন্তর্গত ব্যারাকপুর এলাকায়।


এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের আবহে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।‌

No comments:

Post a Comment

Post Top Ad