নোয়াপাড়া থানার কাছেই প্রচণ্ড বিস্ফোরণ! কেঁপে উঠল এলাকা, ভোট আবহে আতঙ্ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 25, 2026

নোয়াপাড়া থানার কাছেই প্রচণ্ড বিস্ফোরণ! কেঁপে উঠল এলাকা, ভোট আবহে আতঙ্ক

 


উত্তর ২৪ পরগনা: সামনেই দ্বিতীয় দফা ভোট। তার ৪ দিন আগেই নোয়াপাড়ায় বিস্ফোরণ। নোয়াপাড়া থানার কাছেই হয় এই প্রচণ্ড বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। অভিযোগ আশেপাশের বাড়িতে ছিটকে পড়েছে বোমার স্প্লিন্টার। 


শনিবার বেলাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। থানার পিছনে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ, থানার ভেতর দিক থেকেই বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। বাসিন্দাদের দাবী, বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাঁদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ।


স্থানীয়রা আরও জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনও দৃশ্যমান পদক্ষেপ করা হয়নি বলে তাঁদের অভিযোগ। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার দাবী তুলেছেন স্থানীয়রা।


জানা গিয়েছে, এদিন বিস্ফোরণটি যেখানে হয়, সেটা পরিত্যক্ত পুলিশ ব্যারাক। সেখানে কেন এই বিস্ফোরণ? তবে কি বোমা মজুত রাখা হয়েছিল কোনও কারণে? বিস্ফোরণ সঠিক কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।


যদিও কীভাবে এই বিস্ফোরণ ঘটল, এখনও নিশ্চিত নয় পুলিশ। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে কোনও বিস্ফোরণের প্রমাণ মেলেনি। মনে করা হচ্ছে পুরনো বিল্ডিংয়ের একটি অংশ ভেঙে পড়ার ফলেই এই শব্দ। এরপরেও বিষয়টি খতিয়ে দেখতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad