প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১০ এপ্রিল : ‘গৌরী এলো’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রাখেন মোহনা মাইতি। পর্দায় গৌরী চরিত্র এনে দেয় তাকে ব্যাপক সফলতা। এরপর ‘কে প্রথম কাছে এসেছি’ সিরিয়ালে, সিঙ্গল মায়ের ভূমিকায় ‘মধুবনী’ চরিত্রে অভিনয় করেন মোহনা। রুবেলের সঙ্গে জুটি বেঁধে ‘তুই আমার হিরো’ সিরিয়ালে অভিনয় করেছেন মোহনা।
জি বাংলার পর্দায় গৌরী চরিত্রে অভিনয় করেই রাতারাতি সাফল্য পেয়েছিলেন মোহনা মাইতি। গৌরী আর ঈশানের জুটিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছিলেন। সদ্য অভিনেত্রীর শেষ ধারাবাহিক তুই আমার হিরো শেষ হয়েছে। এরপরেই দারুন সুখবর দিলেন অভিনেত্রী।
এবার আরও এক সুখবর দিলেন মোহনা। জীবনে বড় স্বপ্নপূরণ করলেন মোহনা। এই প্রথম ওয়েব সিরিজে পা রাখছেন অভিনেত্রী। বড়পর্দায় নতুন সফর শুরু করতে চলেছেন তিনি। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায়, হইচই -তে আসছে নতুন মাইথোলজিক্যাল হরর সিরিজ ‘রক্তফলক’। আর এই ওয়েব সিরিজের হাত ধরেই প্রথম ডেবিউ মোহনার।
মুখ্যচরিত্রে অভিনয় করছেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী। থাকছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও। মে মাসের ১ তারিখ থেকেই হইচই ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজটি।
সিরিজে শাশ্বতকে তান্ত্রিক পণ্ডিত ‘আগমবাগীশ’-এর ভূমিকায় দেখা যাবে। কনীনিকার চরিত্রের নাম ‘মায়ারাণী’, অর্জুনকে ‘শ্যাম’ ও ‘টেনিয়া’ চরিত্রে দেখা যাবে। তাছাড়াও এই গল্প এই চরিত্রটির পূর্বজন্মের প্লট থাকার কারণে ‘বজ্রকেতু’র ভূমিকাতেও দেখা মিলবে নায়কের। সিরিজে মোহনার চরিত্রের নাম ‘তিতলি’।

No comments:
Post a Comment