বাড়বে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টি কোথায়-কবে? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 11, 2026

বাড়বে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টি কোথায়-কবে?

 


কলকাতা: গত কয়েকদিন বৃষ্টিতে ভিজেছে উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ। তবে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি বিদায়। আগামী ৩-৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। এর পাশাপাশি পুরুলিয়া ও মেদিনীপুরের মতো জেলাগুলিতে বাড়বে গরম। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে সাময়িক বৃষ্টি হতে পারে।


আগামী ২৪ ঘন্টায় কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকলেও বিকেল ও সন্ধ্যার দিকে আংশিক মেঘলার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দিনশেষে আকাশে জমতে পারে কালো মেঘ। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।


শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ পর্যন্ত নেমে যেতে পারে, ফলে দিনের কিছু সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।


গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের রেকর্ড নেই শহরে। ফলত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আংশিক মেঘলা আকাশের কারণে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।


দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি একবারে যে হবে না, সেটা নয়। শনিবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। আগামী কিছুদিনের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।


অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের এক বা দুই জায়গায় হালকা বা বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে এক বা দুই জায়গায় ৩০-৪০ কিমি প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad