স্বামী অগ্নিদেবের অসুস্থতায় ভেঙে পড়লেন সুদীপা চট্টোপাধ্যায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 6, 2026

স্বামী অগ্নিদেবের অসুস্থতায় ভেঙে পড়লেন সুদীপা চট্টোপাধ্যায়



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৬ এপ্রিল : বাংলা ইন্ডাস্ট্রিতে যেন পর পর অঘটন ঘটেই চলেছে। গুরুতর অসুস্থ সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। তড়িঘড়ি ভর্তি করানো হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। ঠিক কী হয়েছে অগ্নিদেবের? সবটা জানালেন স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়।

 সাক্ষাতকারে সুদীপা বলেন, ‘প্রাথমিক এমআরআই-তে জানা গিয়েছে স্ট্রোক হয়েছে। সম্ভবত গতকালও (শুক্রবার) অ্যাটাক হয়েছিল। সেটা খুব বড় কিছু ছিল কি না বোঝা যাচ্ছে না। কিন্তু একটার পর একটা অ্যাটাক আসছে। ওর মাথা ব্যথা করছিল। প্রথমে পরিবারের কেউই বুঝতে পারেননি। ভেবেছিলেন মাইগ্রেনের সমস্যা হয়েছে। সুদীপা যোগ করেন, “ওর মাথা ব্যথা করছিল। তখনও বুঝিনি। তার পর হঠাৎই বলে বাঁ চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে না৷। এমনকি হাঁটতেও পারছিল না। টলে পড়ে যাচ্ছিল। তখনই পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাই।”


স্বামীর আচমকা অসুস্থতায় খুবই ভয় পেয়েছেন সুদীপা। ছোট ছেলে আদিদেব চট্টোপাধ্যায় বাড়িতে। তাই সুদীপা হাসপাতালে থাকতে পারেননি। তবে অগ্নিদেবের কাছে রয়েছেন তাঁর বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। তবে তিনি জানিয়েছেন বর্তমানে আইসিইউতে থাকলেও স্থিতিশীল আছেন অগ্নিদেব। কিন্তু এখনই তাঁকে হাসপাতালে থেকে ছাড়া হবে না। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে মধ্যে রেখেছেন।


No comments:

Post a Comment

Post Top Ad