ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন তনিষ্কা, কি হয়েছিল অভিনেত্রীর? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 1, 2026

ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন তনিষ্কা, কি হয়েছিল অভিনেত্রীর?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১ এপ্রিল:  সোশ্যাল মিডিয়া জুড়ে যখন রাহুলের মৃত্যুর বিচার চাইতে মরিয়া হয়ে উঠেছে তারকামহল ঠিক তখনই রাণা সরকারের একটি পোস্ট থেকে জানা গেল কুসুম ধারাবাহিকে কাজ করার সময় নাকি ভয়াবহ দুর্ঘটনার সন্মুখিন হন ধারাবাহিকের নায়িকা।



শুটিং চলাকালীন নাকি পুড়ে যান নায়িকা তনিষ্কা তিওয়ারি। রাণার পোস্টে লেখা ছিল, ‘কদিন আগে জি বাংলা’র ‘কুসুম’ নামের সিরিয়ালে একজন অভিনেত্রী পুড়ে যায়। মেয়েটির মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। হাত মুখ পুড়ে যাওয়ায় মেয়েটিকে ইন্টারপ্রিটার নিয়ে পরীক্ষা দিতে হয়। এই খবর চেপে দেওয়া হল কেন? কেন কেউ শাস্তি পেল না? আর্টিস্ট ফোরামের কাজ তাহলে কি? মিডিয়া কেন কোনো খবর রাখে না? নাকি সব বিক্রি হয়ে গেছে?


স্বভাবতই খবর রটার পর তনিষ্কার মা সংবাদমাধ্যমের প্রশ্নে বেশ অবাক হয়েই জবাব দেন, ‘খবরগুলো কোথা থেকে ছড়াচ্ছে, তা আমি বুঝতে পারছি না।’। ৭ মার্চ তাঁর মেয়ের পরীক্ষা শেষ হয়েছে এবং সে নিজের যোগ্যতায় খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে। কোনও ইন্টারপ্রেটারের প্রয়োজন পড়েনি। শুটিংয়েও এমন কোনও বড় ঘটনা ঘটেনি, যেভাবে এখন গুজব রটানো হচ্ছে। একটি আগুনের দৃশ্যের সময় মেয়ের হাতে থাকা মেটালের চুড়ি গরম হয়ে গিয়েছিল, যার ফলে সামান্য ফোসকা পড়ে। রান্না করতে গিয়ে বা মাছ ভাজতে গিয়ে যেমন তেলের ছিটে লাগে, ঠিক ততটাই ছোটখাটো ঘটনা। এরপরও তাঁর মেয়ে স্বাভাবিকভাবেই শুটিংয়ে অংশ নিয়েছে এবং পরীক্ষাও দিয়েছে।




তনিষ্কার মায়ের কথায়, এখন যে ‘মুখ পুড়ে যাওয়া’ নিয়ে নানা কথা রটছে, তার কোনও ভিত্তি নেই। যে মেয়েকে প্রতিদিন টিভির পর্দায় দেখা যাচ্ছে, তাকে নিয়ে এ ধরনের গুজব কেন ছড়ানো হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। রাহুলদার ঘটনার পর হঠাৎ করে তাঁর মেয়েকে নিয়ে এমন আলোচনা হওয়ায় তিনি বিস্মিত।


এছাড়াও, কুসুমের বাস্তবের মা প্রযোজনা সংস্থার তৎপরতার প্রশংসা করেন। তাঁর কথায়, ছ্যাঁকা লাগার সঙ্গে সঙ্গেই চুড়ি খুলে ফেলা হয় এবং প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে ব্যান্ডেজ করে যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়। তাঁর দাবি, বিষয়টি খুবই সামান্য ছিল এবং এখন যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।


No comments:

Post a Comment

Post Top Ad