ক্ষমতায় ফের মমতা, নাকি ঘটবে কোনও অঘটন? জনমত সমীক্ষায় বিরাট চমক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 29, 2026

ক্ষমতায় ফের মমতা, নাকি ঘটবে কোনও অঘটন? জনমত সমীক্ষায় বিরাট চমক


কলকাতা: বাংলায় শেষ হয়েছেৎবিধানসভা নির্বাচন। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথম দফায় ২৩শে এপ্রিল ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফায় আজ, ২৯শে এপ্রিল, ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এবার বাংলায় নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। নির্বাচনের পর এখন জনমত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশিত হতে শুরু করেছে। চলুন জেনে নেওয়া যাক, বুথ ফেরত সমীক্ষা অনুসারে বাংলায় কারা সরকার গঠন করতে চলেছে। 


ম্যাট্রিজ এক্সিট পোল অনুসারে, ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ তৃণমূল কংগ্রেসকে ছাড়িয়ে যাচ্ছে। এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ৪২.৫ শতাংশ ভোট পেতে পারে। এদিকে, তৃণমূল কংগ্রেস ৪০.৮ শতাংশ ভোট পাবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে অন্যান্য দলগুলো পাবে ১৬.৭ শতাংশ ভোট।


ম্যাট্রিজের এক্সিট পোল অনুযায়ী, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠিত হতে চলেছে। পূর্বাভাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতাচ্যুত হবে। সমীক্ষা অনুযায়ী, বিজেপি ১৪৬ থেকে ১৬১টি আসন এবং তৃণমূল ১২৫ থেকে ১৪০টি আসন পেতে পারে। অন্যরা ৬ থেকে ১০টি আসন জিততে পারে। ম্যাট্রিজের মতে, বিজেপি সর্বোচ্চ ৪২.৫% ভোট, টিএমসি ৪০.৮% এবং অন্যরা ১৬.৭% ভোট পেতে পারে।


অন্যদিকে, পোল ডায়েরির সমীক্ষা অনুযায়ী, বাংলায় গেরুয়া ঝড় আসতে চলছে। বিজেপি ১৪২-১৭১টি আসন পেতে পারে। তৃণমূল কংগ্রেস ৯৯-১২৭টি আসন পেতে পারে এবং অন্যরা ৫ থেকে ৯টি আসন পেতে পারে।


প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনের ভাগ্যনির্ধারণ হয়ে গিয়েছে দুই দফায়। ক্ষমতার দখল নিতে গেলে যেকোনও দল বা জোটকে ১৪৮-এর ম্যাজিক ফিগার পার করতেই হবে।

প্রথম দফা (২৩ এপ্রিল), ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল, যেখানে রেকর্ড ৯৩.২% ভোেট পড়েছিল।দ্বিতীয় দফা (২৯ এপ্রিল), আজ বাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক্সিট পোল কেবলমাত্র একটি আগাম অনুমান। অনেক সময় এই সমীক্ষা বাস্তবের সাথে হুবহু মিলে যায়, আবার অনেক সময় উল্টো ছবিও দেখা যায়। তাই এক্সিট পোল নিয়ে বিভিন্ন মহলের উত্তেজনা থাকলেও, চূড়ান্ত ও সঠিক ফলাফল জানা যাবে ভোট গণনার পরেই। 


একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসন জিতে হ্যাটট্রিক করেছিল। অন্যদিকে, বিজেপি ৭৭টি আসন জিতে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল। এবারেও কি তৃণমূলের বিজয়রথ এগিয়ে যাবে? চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ই ক্ষমতায় আসবেন, নাকি পদ্ম শিবির ছুঁয়ে ফেলবে ম্যাজিক ফিগার? সেই উত্তর তো মিলবে আগামী ৪ মে ভোটগণনার পরেই।

No comments:

Post a Comment

Post Top Ad