'বাপ আসতে চলেছে', ভোট দিয়েই সংলাপ মিঠুনের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 29, 2026

'বাপ আসতে চলেছে', ভোট দিয়েই সংলাপ মিঠুনের


কলকাতা: 'বাপ আসতে চলেছে', ভোট দিয়েই‌ নরম-গরম সংলাপ মিঠুনের। রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। গণতন্ত্রের উৎসবে শামিল হলেন বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন কাশীপুর-বেলগাছিয়ায় সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন মিঠুন। 


ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সেটাইতো করা উচিৎ। আমি সব জায়গাতে লাইনে দাঁড়িয়েই কাজ করি সাধারণ মানুষের মতোই। আমি কোনও বাড়তি সুবিধা চাই না।" তিনি বলেন, "এবারেও ভোট ভালো হবে, আমি নিশ্চিত। নির্বাচন কর্তৃপক্ষকে আমার তরফ থেকে ধন্যবাদ তাঁদের অসাধারণ সাফল্যের জন্য।"


দ্বিতীয় দফাতেও ৯২ শতাংশের ওপর ভোট হবে বলে দাবী মিঠুনের। তিনি বলেন, "যা ধারা দেখছি, এবারেও ৯২ শতাংশের ওপরে ভোট হবে। আর যদি হয়, তাহলে বুঝে নিন কি হতে চলেছে! বাপ আসতে চলেছে।"


উল্লেখ্য, এদিন সকালেই তিনি ভোটকেন্দ্রে পৌঁছে যান এবং সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাঁর উপস্থিতিতে ভোটকেন্দ্রের বাইরে কিছুক্ষণের জন্য কৌতূহলী জনতার ভিড়ও লক্ষ্য করা যায়।


প্রসঙ্গত, কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের ১৪২টি বিধানসভা আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সাতটি জেলা জুড়ে ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং বেশ কয়েকজন পর্যবেক্ষক মোতায়েন করেছে। এদিন সকাল ৭টার আগেই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, সেইসাথে নদিয়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাগুলিতে ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad