“যাঁরা যেতে চান, চলে যান”! পরাজিতদের বৈঠকে কড়া বার্তা মমতার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 16, 2026

“যাঁরা যেতে চান, চলে যান”! পরাজিতদের বৈঠকে কড়া বার্তা মমতার


 ভোটে বড় ধাক্কার পর শুক্রবার কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি স্পষ্ট বার্তা দেন, যারা দল ছাড়তে চান তারা চলে যেতে পারেন, কিন্তু যারা কঠিন সময়েও দলের পাশে থাকবেন, তারাই দলের আসল শক্তি।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব কেন্দ্রে কারচুপির অভিযোগ উঠেছে, সেখানে পরাজিত প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন। পাশাপাশি গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখানোর দাবিও তোলা হবে। দলের অভিযোগ, ভোট গণনার সময় নানা অনিয়ম হয়েছে এবং কিছু আধিকারিক পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়েছেন।

তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে বহু জায়গায় দলের প্রার্থীদের ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। তিনি পরাজিত প্রার্থীদের নির্দেশ দেন, সাধারণ কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

এই বৈঠকে পাঁচজন পরাজিত প্রার্থী অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন অদিতি মুন্সী, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য ও ফিরদৌসি বেগম।

এছাড়াও ভোট-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে জেলা জেলায় তথ্য অনুসন্ধানকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। শনিবার থেকেই বিভিন্ন জেলায় প্রতিনিধি দল যাবে বলে জানা গিয়েছে। পরে জেলা নেতৃত্বদের সঙ্গে আরও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad