বাংলায় পদ্ম ফুটতেই এল হোয়াইট হাউসের বার্তা, প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন ট্রাম্পের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 5, 2026

বাংলায় পদ্ম ফুটতেই এল হোয়াইট হাউসের বার্তা, প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন ট্রাম্পের


ন্যাশনাল ডেস্ক, ০৫ মে ২০২৬: বঙ্গে বিজেপির বাজিমাত। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জোড়াফুল শিবিরকে ধুলোয় উড়িয়ে বাংলা এখন গেরুয়াময়। আর বাংলায় পদ্ম ফুটতেই এল হোয়াইট হাউস থেকে বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাইকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, এটি একটি ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়, কারণ বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে। ট্রাম্প এই বিজয়কে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের দৃঢ় সমর্থনের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন।


হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই আইএএনএস-কে বলেন, "গত মাসেই ফোনে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদীর প্রতি তাঁর প্রশংসা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং বলেছিলেন, ভারত কতটা ভাগ্যশালী যে মোদীর মত নেতা পেয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে তাঁর সাম্প্রতিক, ঐতিহাসিক ও নির্ণায়ক নির্বাচনী বিজয়ের জন্য প্রেসিডেন্ট অভিনন্দন জানিয়েছেন।"


পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয় নিয়ে মার্কিন সংবাদমাধ্যমেও আলোচনা চলছে। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে বিজেপি এককভাবে ২০৭টি আসন জিতেছে। ওয়াশিংটন পোস্ট লিখেছে যে, এই বিজয়ের মাধ্যমে প্রথমবার প্রধানমন্ত্রী মোদীর দল পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ লাভ করেছে। এই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যটি দীর্ঘদিন ধরে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের দখলে ছিল।


এই নির্বাচনের ফলাফলের মাধ্যমে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটল। এটি প্রধানমন্ত্রী মোদীর জন্য একটি বড় রাজনৈতিক সাফল্য, যা তাঁর তৃতীয় মেয়াদের মাঝামাঝি সময়ে তাঁর অবস্থানকে আরও মজবুত করেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লীতে দলের সদর দফতরে এই বিজয় উদযাপন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "বাংলার ভাগ্যে এক নতুন অধ্যায় রচিত হল... জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি সফল হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তির সামনে মাথা নত করি।"


বিবিসি এটিকে প্রধানমন্ত্রী মোদীর জেতা অন্যতম কঠিন রাজনৈতিক রণাঙ্গন হিসেবে বর্ণনা করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল একদিকে যেমন সরকারবিরোধী মনোভাবের প্রতিফলন, তেমনই বিজেপির আরও কার্যকর নির্বাচনী প্রচারণারও ফল।


দ্য গার্ডিয়ান জানিয়েছে, সেন্টার ফর পলিসি রিসার্চ-এর রাহুল ভার্মা এটিকে দলীয় নেতৃত্বের "সাত বছরের প্রকল্পের" চূড়ান্ত পরিণতি হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনে ভার্মার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "পশ্চিমবঙ্গে বিজেপির উপস্থিতি ছিল মজবুত ও সুসংগঠিত এবং মোদীকে একজন ক্যারিশম্যাটিক নেতা হিসেবে দেখা হয়।" তিনি আরও বলেন, "হিন্দু ভোটের একত্রীকরণ ছাড়া এমন ফলাফল সম্ভব হতো না।"


নিউ ইয়র্ক টাইমস বলেছে যে, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই আঞ্চলিক ও বামপন্থী রাজনীতির শক্ত ঘাঁটি এবং বিজেপির এই সাফল্য ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সংকেত।

No comments:

Post a Comment

Post Top Ad