নজরে স্ট্রংরুম! ইভিএম ইস্যুতে উত্তেজনা নিয়ে কী বললেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 1, 2026

নজরে স্ট্রংরুম! ইভিএম ইস্যুতে উত্তেজনা নিয়ে কী বললেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ?


নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে মিটলেও এবার স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রীতিমতো তুলকালাম এই নিয়ে। এদিন নেতাজি ইনডোরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের সামনে উত্তেজনা তৈরি হয়। ইভিএম কারচুপির অভিযোগ ঘিরে সেখানে হাজির হন তৃণমূল ও বিজেপির প্রার্থীরা। অন্যদিকে শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুমে ছুটে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এদিকে স্ট্রংরুম নিয়ে কড়া অবস্থানে বিজেপিও  


এই প্রেক্ষিতে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ জানান, স্ট্রংরুমে তাঁদের কর্মীরা কড়া নজর রাখছেন। তাঁর কথায়, নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট হলেও দলীয় কর্মীরা শিফট করে ডিউটি করছেন, যাতে কোনও অনিয়ম না ঘটে।'


অন্যদিকে দক্ষিণ হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামল কুমার হাতি বলেন, 'স্ট্রংরুমে নজরদারির জন্য নির্দিষ্ট কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।' তিনি দাবী করেন, আগের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে প্রশাসনের ভূমিকা ভিন্ন।


দ্বিতীয় দফার ভোট মোটের ওপর রক্তপাতহীনভাবেই সম্পন্ন হয়েছে বলে সব পক্ষই একমত। তবুও স্ট্রংরুম নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।


প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে সমাজমামাধ্যমে এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী থেকে শুরু করে প্রার্থীদের নির্দেশ দিয়েছেন গণনা কেন্দ্র পাহারা দিতে, তাও রাত জেগে। তিনি এও বলেন, 'আমি যতক্ষণ সাংবাদিক সম্মেলন করে না বলব ততক্ষণ কেউ গণনার টেবিল ছাড়বেন না।'

No comments:

Post a Comment

Post Top Ad