ভয়াবহ! ছয়টি গাড়িকে ধাক্কা দিয়ে সোজা খাদে যাত্রীবাহী বাস, মৃত ৫ সহ আহত একাধিক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 30, 2026

ভয়াবহ! ছয়টি গাড়িকে ধাক্কা দিয়ে সোজা খাদে যাত্রীবাহী বাস, মৃত ৫ সহ আহত একাধিক


ওয়ার্ল্ড ডেস্ক, ৩০ মে ২০২৬: ছয়টি গাড়িকে ধাক্কা মেরে সোজা খাদে পড়ল বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ইন্টারস্টেট ৯৫-এ একটি দুর্ঘটনা ঘটেছে। নির্মাণাধীন এলাকার কারণে গতি কমে যাওয়া যানবাহনগুলোর সাথে বাসটি খায়। এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু এবং ৩৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি স্ট্যাফোর্ড কাউন্টির কোয়ান্টিকোর কাছে ঘটেছে। শুক্রবার স্থানীয় পুলিশ এই তথ্য দিয়েছে। 


পুলিশ জানিয়েছে, মৃতদের বেশিরভাগ বাসের ধাক্কা খাওয়া গাড়িগুলোতেই ছিলেন। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে স্ট্যাফোর্ড কাউন্টিতে আই-৯৫ এর দক্ষিণমুখী লেনে এই ঘটনাটি ঘটে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, "প্রাথমিক তদন্তে জানা গেছে যে, নির্মাণাধীন এলাকার কারণে দক্ষিণমুখী যানবাহনগুলো গতি কমাচ্ছিল। বাসচালক যানজটের জন্য ব্রেক কষতে ব্যর্থ হন এবং সামনে থাকা ছয়টি গাড়িকে ধাক্কা মারে।" পুলিশ জানিয়েছে, বাসটিতে আনুমানিক ৩৪ জন যাত্রী ছিলেন।


ঘটনাস্থলে উপস্থিত ফেডারেল ট্রান্সপোর্টেশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র পেটন ভোগেল বলেন, "আমাদের আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চালকও এখানে চিকিৎসাধীন। আমাকে বলতেই হচ্ছে, এটি আমার দেখা সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটি। অত্যন্ত দুঃখজনক।"


দুর্ঘটনার পর একটি গাড়িতে আগুন লেগে যায়, এতে ভেতরে থাকা চারজনের মৃত্যু হয়। পুলিশ মৃতদের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন ম্যাসাচুসেটসের গ্রিনফিল্ডের বাসিন্দা ৪৫ বছর বয়সী এক পুরুষ, ৪৪ বছর বয়সী এক নারী, ১৩ বছর বয়সী এক কিশোরী এবং ৭ বছর বয়সী এক বালক। পুলিশ মৃতদের নাম প্রকাশ করেনি। পঞ্চম মৃত হলেন ম্যাসাচুসেটসের ওরচেস্টারের বাসিন্দা পরিচয়হীন ২৫ বছর বয়সী এক নারী, যিনি বাসের ধাক্কায় মারা যান।


পুলিশ বাস চালকের পরিচয় শনাক্ত করেছে। তিনি হলেন নিউইয়র্কের স্টেটেন আইল্যান্ডের বাসিন্দা ৪৮ বছর বয়সী জিং এস. ডং। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। পরিবহন সচিব শন ডাফি বলেছেন, ডং একজন মার্কিন নাগরিক এবং তাঁর আদি নিবাস চীনে। তিনি দুই বছর আগে নিউইয়র্ক থেকে তার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad