শপিং সেন্টারে আগুন, মৃত ৮ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 6, 2026

শপিং সেন্টারে আগুন, মৃত ৮

 


ওয়ার্ল্ড ডেস্ক, ০৬ মে২০২৬: শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে আটজনের মৃত্যু এবং ৩৬ জন আহত হয়েছেন। ইরানের রাজধানীর কাছে ঘটেছে এই ঘটনা।‌তেহরানের জরুরি পরিষেবা বিভাগ বুধবার এ কথা জানিয়েছে। সরকারি টেলিভিশন বুধবার জানিয়েছে, আহত সবাই হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে। তেহরান প্রদেশের আন্দিশেহ শহরের আরঘাভান শপিং সেন্টারে মঙ্গলবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 




আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। সরকারি টেলিভিশন আইআরআইবি জানিয়েছে যে, তদন্তকারীরা তদন্ত করছেন। স্থানীয় দমকল বিভাগ বলেছে যে, ভবনটির আবরণ দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বহুতল ভবনটি থেকে কালো ধোঁয়া ঢেকেছে, ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই আগুনের সঙ্গে যুদ্ধের কোনও যোগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়নি, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় তিন সপ্তাহ ধরে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad