বিনোদন ডেস্ক, ১২ মে ২০২৬: 'নাগিন' খ্যাত অভিনেত্রী মৌনি রায়ের চার বছরের দাম্পত্য জীবনে ইতি। স্বামী সুরজ নাম্বিয়ারর সঙ্গে বিবাহ বিচ্ছেদ অভিনেত্রীর। অভিনেত্রী মৌনি রায় টেলিভিশন এবং বলিউড উভয় ক্ষেত্রেই নিজের ছাপ রেখেছেন, তিনি তাঁর অভিনয় এবং স্টাইল দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তবে, সম্প্রতি তিনি তার বিয়ে নিয়ে আলোচনায় এসেছেন। মৌনি রায় এবং সুরজ নাম্বিয়ার সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন।
এছাড়াও, মৌনি রায় সোশ্যাল মিডিয়া থেকে সুরজ নাম্বিয়ারের সাথে তারু বিয়ের সমস্ত ছবি এবং পোস্ট মুছে ফেলেছেন। এর ফলে তাঁদের দাম্পত্য জীবনে ফাটল ধরার জল্পনা শুরু হয়েছে। এখন খবর পাওয়া যাচ্ছে যে, বিয়ের চার বছর পর মৌনি রায় এবং সুরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। আরও জানা যাচ্ছে মৌনি রায়ের স্বামী তাঁর সঙ্গে প্রতারণা করেছেন।
এবিপি নিউজের শো 'সাস বহু অউর সাজিশ'-এ একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে, মৌনি রায়ের স্বামী খ্যাতির জন্য তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। মৌনির সমস্ত টাকাও আত্মসাৎ করেছেন সুরজ। এখন তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে এবং তাঁরা আর একসঙ্গে থাকেন না। মৌনি সোশ্যাল মিডিয়া থেকে সুরজের সঙ্গে তোলা ছবিও সরিয়ে ফেলেছেন। তবে, এই দুজন এখনও তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি।
এদিকে মৌনি রায়ের পাশাপাশি দিশা পাটানিও ইনস্টাগ্রামে সুরজ নাম্বিয়ারকে আনফলো করেছেন, যা অভিনেত্রীর বিবাহবিচ্ছেদের গুজবকে আরও উস্কে দিয়েছে।
উল্লেখ্য, মৌনি রায় এবং সুরজ ২০২২ সালে বিয়ে করেন। তাঁদের বিয়ে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তিনি এবং সুরজ গোয়ায় ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। তাঁদের বিয়ে মালায়ালি এবং বাঙালি রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছিল।
মৌনি রায় একজন জনপ্রিয় টিভি অভিনেত্রী। তিনি এখন চলচ্চিত্রেও কাজ করছেন। মৌনি ২০০৬ সালে 'কিউকি সাস ভি কভি বহু থি' ধারাবাহিকে কৃষ্ণা তুলসীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর তিনি 'কহো না ইয়ার হ্যায়', 'কস্তুরী', 'দেব-ও কে দেব...মহাদেব', 'ঝলক দিখলা যা ৭' এবং 'নাগিন'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেন।


No comments:
Post a Comment