বিনোদন ডেস্ক, ২৯ মে ২০২৬: এই গরমে শরীর-মন ঠাণ্ডা রাখবে এমন কিছু খাবার খেতে ইচ্ছে হয়। এরকম দুটো খাবারের রেসিপি নিয়ে এই প্রতিবেদন; একটি মটর রায়তা আর অন্যটি প্রায় সকলের প্রিয় ম্যাঙ্গো আইসক্রিম। আসুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপি।
মটর রায়তা -
উপকরণ
২ কাপ দই
১ কাপ সিদ্ধ মটরশুঁটি
১/২ চামচ ভাজা জিরা গুঁড়ো
১/২ চামচ কালো/বিট লবণ
১/২ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
১ চা চামচ চাট মসলা
স্বাদ অনুযায়ী লবন
পদ্ধতি
একটি পাত্রে টক দই রেখে ভালো করে ফেটিয়ে নিন।এরপর এই দইয়ের মধ্যে আধা কাপ মটরশুঁটি একটু চটকে দিয়ে দিন। এরপর স্বাদ অনুযায়ী লবণ এবং কালো লবণ মিশিয়ে নিন। তারপর উপর থেকে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, চাট মশলা এবং বাকি মটরশুঁটিগুলো মিশিয়ে হালকা করে মিশিয়ে নিন। মটর রায়তা তৈরি। পরিবেশন করুন রুটি, পোলাও, পরোটা দিয়ে।
আমের আইসক্রিম-
উপকরণ-
১ কাপ দুধ
৩ কাপ ক্রিম
১ কাপ আমের পিউরি
১ কাপ আমের টুকরো
১ চামচ কাস্টার্ড পাউডার
১ চামচ ভ্যানিলা এসেন্স
১ কাপ বা স্বাদ অনুযায়ী চিনি
পদ্ধতি
প্রথমে কাস্টার্ড পাউডার এক চতুর্থাংশ কাপ দুধে গুলে একপাশে রেখে দিন। অবশিষ্ট দুধ এবং চিনি একসাথে গরম করুন। চিনি সম্পূর্ণ মিশে গেলে আর দুধ সামান্য ফুটতে শুরু করলে এতে কাস্টার্ড মিশ্রণটি দিয়ে আবার ফুটতে দিন। অল্প আঁচে এক মিনিটের জন্য রান্না করে আঁচ বন্ধ করে ঠাণ্ডা হতে দিন।
ঠাণ্ডা হয়ে গেলে এতে আমের পিউরি, আমের টুকরো, ক্রিম এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর একটি এয়ার টাইট পাত্রে ভরে সম্পূর্ণরূপে সেট করতে এটি ফ্রিজে রেখে দিন তিন-চার ঘন্টা। নির্দিষ্ট সময় পর ফ্রিজ থেকে বের করে মিশ্রণটি হ্যান্ড বিটারের সাহায্যে আরও একবার ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিন ৭-৮ ঘন্টার জন্য। আমের আইসক্রিম তৈরি। ফ্রিজ থেকে বের করে উপভোগ করুন পরিবারের সঙ্গে।

No comments:
Post a Comment