"এটাই 'পরিবর্তন'-এর আসল চেহারা", তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাংচুরের নালিশ শশী পাঁজার! কী লিখলেন? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 5, 2026

"এটাই 'পরিবর্তন'-এর আসল চেহারা", তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাংচুরের নালিশ শশী পাঁজার! কী লিখলেন?

 


কলকাতা: তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর। নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগ তুললেন রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের পরাজিত প্রার্থী শশী পাঁজা। দলীয় কার্যালয় ও সমাজকল্যাণ ক্লাব জোর পূর্বক দখল করেছে বিজেপি, সমাজমাধ্যম পোস্টে সরব শশী পাঁজা। 


মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে ছবি-ভিডিও পোস্ট করে শশী পাঁজা লেখেন, "শ্যামনগর বিধানসভা কেন্দ্রে, সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া সুবিধাভোগী কর্মীরা নির্বাচন-পরবর্তী সহিংসতা ও ভাঙচুরের আশ্রয় নিয়েছে। তৃণমূলের দলীয় কার্যালয় ও সমাজকল্যাণ ক্লাবগুলো বিজেপির জোরপূর্বক দখল করার আরও বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এটাই 'পরিবর্তন'-এর আসল চেহারা।"



গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুর। উত্তর কলকাতার ঐতিহ্য ও রাজনীতির লড়াই হয় এখানে। শ্যামপুকুর উত্তর কলকাতার কেন্দ্রে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এই বিধানসভা কেন্দ্রটি কলকাতা পুরসভার মোট ১১টি ওয়ার্ড নিয়ে তৈরি; ৭থেকে ১০, ১৭ থেকে ২১, ২৪ এবং ২৬ নম্বর ওয়ার্ড। সেই এলাকায় এবার গেরুয়া আবির উড়েছে। বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে ১৪,৬৩৩ ভোটে হেরে গিয়েও তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা। 


উল্লেখ্য, রাজ্যে ১৫ বছর পর পরিবর্তনের হাওয়া। বিধানসভা নির্বাচনে কার্যত খড়কুটোর মত উড়ে গিয়েছে ঘাসফুল শিবির। নিজের গড় ভবানীপুরেই শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তৃণমূল সুপ্রিমো নিজেই। এছাড়াও তৃণমূলের বড়-বড় রথী-মহারথীরা পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীদের কাছে। গেরুয়া ঝড়ে বিধ্বস্ত জোড়াফুল। সোমবার গণনা চলাকালীন বেশ কিছু জায়গায় অশান্তির খবর মেলে; তৃণমূল প্রার্থীদের ওপর হামলা, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন, ভাঙচুরের অভিযোগ উঠেছে। আর এদিন সকাল-সকাল নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তুললেন শশী পাঁজা।

No comments:

Post a Comment

Post Top Ad