পছন্দের লিপস্টিক-ই করে তুলতে পারে অসুস্থ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 30, 2026

পছন্দের লিপস্টিক-ই করে তুলতে পারে অসুস্থ


লাইফস্টাইল ডেস্ক, ৩০ মে ২০২৬: লিপস্টিক ছাড়া নারীদের সাজ অসম্পূর্ণ থেকে যায়। লিপস্টিক আপনার ঠোঁটের সৌন্দর্য বাড়ায় ঠিকই কিন্তু এটি আপনার স্বাস্থ্যের জন্য বেশ বিপজ্জনকও হতে পারে। জেনে অবাক হতে পারেন যে, আপনার ঠোঁটের ওপরের এই রঙের আস্তরণটি আসলে রাসায়নিক পদার্থের একটি স্তরও হতে পারে। বাজারে পাওয়া অনেক লিপস্টিকে এমন রাসায়নিক পদার্থ থাকে যা আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

আসুন জেনে নিই কী সেই ক্ষতি-

কিডনি সমস্যা

প্রতিদিন লিপস্টিক লাগালে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আসলে এটি লিপস্টিকে ব্যবহৃত ক্যাডমিয়াম উপাদানের কারণে হতে পারে।


এলার্জি হতে পারে

 লিপস্টিক তৈরিতে কিছু বিষাক্ত উপাদান ব্যবহার করা হয়। লিপস্টিকে বিসমাথ অক্সিক্লোরাইড নামে একটি রাসায়নিক থাকে, যা ঠোঁটের চারপাশে চুলকানি বা অন্যান্য সমস্যা তৈরি করতে পারে।


 ক্যান্সারের ঝুঁকি

লিপস্টিকে কার্সিনোজেনিক নামক উপাদান থাকে, যাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে, লিপস্টিক বেশি দিন স্থায়ী করতে, যে রাসায়নিকগুলি দেওয়া হয়, তা কাশি, চোখে জ্বালাপোড়া, গলায় শ্বাসকষ্ট এবং অন্যান্য ধরণের অ্যালার্জির মতো সমস্যা তৈরি করতে পারে।


এছাড়াও লিপস্টিক ব্যবহারে যেসব ক্ষতি-

লিপস্টিকে থাকা রাসায়নিক পদার্থ খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং তা ক্ষতিকর হতে পারে।


লিপস্টিকের অতিরিক্ত ব্যবহারের ফলে সীসা, অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এবং ম্যাগনেসিয়াম শরীরে প্রবেশ করতে পারে, যা স্নায়ুতন্ত্রের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।


লিপস্টিকে থাকা অ্যালুমিনিয়াম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।


লিপস্টিকে থাকা অ্যালুমিনিয়াম পাকস্থলীর আলসার এবং পক্ষাঘাতের মতো রোগের কারণ হতে পারে।


লিপস্টিকে থাকা উপাদানগুলো শরীরে ফসফেটের ঘাটতি ঘটাতে পারে।


সীসা নারীদের পড়াশোনার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং আইকিউ স্তরও কমিয়ে দিতে পারে।


লিপস্টিকে থাকা উপাদানগুলো শরীরে প্রবেশ করলে খিটখিটে মেজাজ বাড়িয়ে দিতে পারে।


এতে থাকা ক্রোমিয়াম ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad