রবিনার বাড়িতে চুরি! উধাও ২৫ লক্ষের গয়না, গ্ৰেফতার ১ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 3, 2026

রবিনার বাড়িতে চুরি! উধাও ২৫ লক্ষের গয়না, গ্ৰেফতার ১

 


বিনোদন ডেস্ক, ০৩ জুন ২০২৬: বলিউড তারকা রবিনা ট্যান্ডনের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। ‘কাছের মানুষ’-ই যে এমন বিশ্বাসঘাতকতা করবেন, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি রবিনা ট্যান্ডন ও তাঁর পরিবার। অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের পরিবারের বিশ্বাস অর্জন করে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের গয়না ও দামি ঘড়ি চুরির অভিযোগে মুম্বাইয়ের জুহু পুলিশ ৪৭ বছর বয়সী রাশি ছাবরিয়াকে গ্রেফতার করেছে। মঙ্গলবার পুলিশ এ তথ্য দিয়েছে। 


পুলিশ সূত্রে খবর, এই মহিলা ২০২০ সাল থেকে রবিনা ট্যান্ডনদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। দীর্ঘ চার বছর ধরে অভিনেত্রীর মায়ের সেবাযত্ন করে ধীরে ধীরে গোটা পরিবারের আস্থা অর্জন করে নিয়েছিলেন তিনি। পুলিশের ভাষ্যমতে, অভিযুক্ত ২০২০ সাল থেকে ট্যান্ডন পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাভিনা ট্যান্ডনের ৮৬ বছর বয়সী মা বীণা ট্যান্ডনের দেখাশোনা করার জন্য নিয়মিত তাঁর বাড়িতে যেতেন। তদন্তকারীরা জানিয়েছেন, ছাবরিয়াকে পরিবারটির অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হতো এবং তাঁকে বাড়ির সেইসব অংশে প্রবেশের অনুমতি দেওয়া হতো যা সাধারণত পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকত।


পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত মহিলা রবিনার মায়ের ঘরের লকার ভেঙে সোনার ও হিরের গয়নাসমেত দু’টি অত্যন্ত দামি ঘড়ি চুরি করেন। সব মিলিয়ে খোয়া গিয়েছে প্রায় ২৫ লক্ষ টাকার সম্পত্তি। লকার থেকে বহুমূল্য সামগ্রী উধাও হতে দেখে প্রথমে পরিবারের সদস্যদের মাথায় আকাশ ভেঙে পড়ে। স্বাভাবিকভাবেই বাড়ির সবথেকে কাছের পরিচারিকার ওপর সন্দেহ গিয়ে পড়ে পরিবারের। কিন্তু তাঁকে এ বিষয়ে প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুরো বিষয়টিই অস্বীকার করেন। তিনি জানান যে, এই চুরির বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই এবং তিনি কখনও লকারের ধারেকাছেও যাননি। 


রাশির বয়ানে রবিনার পরিবারের সন্দেহ আরও গাঢ় হয়। উপায় না দেখে সোজা জুহু পুলিশের দ্বারস্থ হন তাঁরা। রাজীব ট্যান্ডনের দায়ের করা পুলিশি অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর এই চুরির ঘটনাটি সামনে আসে, যখন পরিবারটি দশেরা উৎসবের আগে তাদের গয়না পরীক্ষা করতে গিয়ে দেখতে পায় যে লকারটি ভাঙা হয়েছে। চুরি হওয়া মূল্যবান সামগ্রীর মধ্যে ছিল সোনার চুড়ি, নেকলেস, আংটি, কানের দুল, একটি হীরা খচিত মঙ্গলসূত্র এবং অন্যান্য হীরার গয়না, যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা।


পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে। চুরি যাওয়া কয়েকটি ঘড়ি উদ্ধার করা হয়েছে এবং বাকি গয়নাগুলো শনাক্ত করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, লাগাতার পুলিশি জেরার মুখে পড়ে শেষমেশ ভেঙে পড়েন তিনি। পুলিশের কাছে নিজের অপরাধ কবুল করে নেন ওই মহিলা। 


জুহু পুলিশ এই মামলার তদন্ত অব্যাহত রেখেছে এবং বাকি চুরি যাওয়া গয়না উদ্ধারের জন্য কাজ করছে।

No comments:

Post a Comment

Post Top Ad