শপথ নিলেন নতুন মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রীসভায় কারা? একনজরে তালিকা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 1, 2026

শপথ নিলেন নতুন মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রীসভায় কারা? একনজরে তালিকা


কলকাতা: নতুন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান লোকভবনে। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরএন রবি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজই দফতর বণ্টনের সম্ভাবনাও রয়েছে। মোট ৩৫ জন শপথ নিলেন আজ। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিন জন, প্রতিমন্ত্রী ১৯ জন। নিখুঁত সমন্বয়ে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মন্ত্রিসভা। এদিন শপথ গ্ৰহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। 


বন্দেমাতরম ও জনগণমন গাওয়ার পর মুখ্য সচিব মনোজ আগরওয়াল একে একে সব বিধায়কদের ডেকে নেন, যাঁরা মন্ত্রী হিসেবে শপথ নেন।


সোমবার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, দুধকুমার মণ্ডল, শারদ্বত মুখোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী এবং অরূপ কুমার দাস।মন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিং, শঙ্কর ঘোষ, গৌরীশঙ্কর, রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ১৯ জন।


একনজরে মন্ত্রী তালিকা-

পূর্ণ মন্ত্রী - তাপস রায়, দীপক বর্মন, শঙ্কর ঘোষ, মনোজকুমার ওরাওঁ, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয়কুমার পোদ্দার, জগন্নাথ চট্টোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়, অরূপকুমার দাস। 


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় ও রাজেশ মাহাতো। 


প্রতিমন্ত্রী- জুয়েল মুর্মু, আনন্দময় বর্মন, হরেকৃষ্ণ বেরা, অশোক দিন্দা, নাদিয়ার চাঁদ বাউরি, শান্তনু প্রামাণিক, বিশাল লামা, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী দাস ঘোষ, কৌশিক চৌধুরী, সুমনা সরকার, উদয় উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দীবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা। 


উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী হিসেবে আগেই শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad