কলেজ ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি! গ্রেফতার পুলিশ কনস্টেবল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 29, 2026

কলেজ ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি! গ্রেফতার পুলিশ কনস্টেবল


পশ্চিম মেদিনীপুর: কলেজ ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ উঠল পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ৬ নম্বর খিরাই অঞ্চলের ঘোড়ামারা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 


অভিযোগ, রবিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ বালিচক থেকে কম্পিউটার ক্লাস শেষ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন ওই কলেজ ছাত্রী। সেই সময় ঘোড়ামারা এলাকায় এক যুবক তাঁর পথরোধ করে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন।


খবর পেয়ে এলাকার বিধায়ক স্বাগতা মান্না ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পুলিশকে দ্রুত ও কড়া পদক্ষেপের কথা বলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে পিংলা থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ ভৌমিক। তিনি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা ট্রাফিক বিভাগের অধীনে কর্মরত পুলিশ কনস্টেবল। তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি ব্যাগ, পুলিশ কনস্টেবলের পোশাক, একাধিক কন্ডোম এবং কিছু ওষুধ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে অভিযোগের কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


বিধায়ক স্বাগতা মান্না জানান, তিনি নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার দাবী জানাবেন। তিনি বলেন, বিষয়টি রাজ্য সরকারের উচ্চ পর্যায়েও তুলে ধরা হবে।


সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হলে, আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রী, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে, বলে জানিয়েছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad