ফিরহাদ-রথীন সহ একাধিক নেতা-নেত্রীকে বহিষ্কার করলেন মমতা, ছিলেন নতুন তৃণমূলের কমিটিতে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, June 23, 2026

ফিরহাদ-রথীন সহ একাধিক নেতা-নেত্রীকে বহিষ্কার করলেন মমতা, ছিলেন নতুন তৃণমূলের কমিটিতে


কলকাতা: সোমবার নতুন তৃণমূলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এরপরেই ফিরহাদ হাকিম-সহ একগুচ্ছ নেতা-নেত্রীকে শোকজ নোটিশ ধরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এবারে দল থেকে বহিষ্কার করা হল ফিরহাদ হাকিমকে। পাশাপাশি বহিষ্কৃত অরূপ রায়, অরূপ বিশ্বাস, জাভেদ খান সহ একাধিক হেভিওয়েট নেতা-নেত্রী। আগেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো প্রাক্তন মন্ত্রীদের পাশাপাশি বহিষ্কার করা হয়েছে অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তীর মতো নেতাদেরও। এ ছাড়াও বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন ও রথীন ঘোষকেও বহিষ্কার করেছে মমতার তৃণমূল। 


সোমবার রাতে ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের উত্তর পাওয়ার আগেই তাঁদের বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফিরহাদ হাকিম, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, অরূপ বিশ্বাস, অরূপ রায়, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তীদের বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 'নতুন' তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, 'নতুন' তৃণমূলের কমিটিতেও অনেকেই রয়েছেন। 


সোমবারেই এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়‌। নিউটাউনের পাঁচতারা হোটেলে তাঁদের নেতৃত্বে দলের বিশেষ অধিবেশনে নতুন করে ঘোষণা করা হয় জাতীয় কর্মসমিতি। তাতে মমতা কিংবা অভিষেকের কোনও জায়গাই হয়নি। দলের চেয়ারপার্সন করা হয়েছে অরূপ রায়কে। সাধারণ সম্পাদক হয়েছেন ঋতব্রত-সহ চারজন। 


এরপরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তারপর রাতেই ফিরহাদ হাকিম-সহ একগুচ্ছ নেতা-নেত্রীকে শোকজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আট জনকে এদিন বহিষ্কার করা হয়েছে।











No comments:

Post a Comment

Post Top Ad