ন্যাশনাল ডেস্ক, ১৫ জুন ২০২৬: বিশ্বের বৃহত্তম সংকট অবসানের পথে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ থেমে গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই চুক্তির ঘোষণা দিয়েছেন। এছাড়াও হোয়াইট হাউস থেকে সাদা ধোঁয়া দেখা গেছে, যা ঐতিহ্যগতভাবে শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে বোঝাপড়া হয়েছে, সেটাকে আমি স্বাগত জানাই। এই সংঘাত বিশ্বজুড়ে গুরুতর অর্থনৈতিক বিপর্যয় ঘটিয়েছে এবং বহু দেশে প্রাণহানির কারণ হয়েছে।'
তিনি আরও লিখেছেন, "ভারত আশা করে যে, এই বোঝাপড়ার বাস্তবায়ন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করতে সাহায্য করবে। একটি টেকসই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।"
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, ইরানের সঙ্গে একটি চুক্তি হয়েছে। ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। তিনি ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় উভয় দেশ এই শান্তিচুক্তি স্বাক্ষর করবে।
এদিকে ইরান-মার্কিন চুক্তির পূর্ণাঙ্গ দলিল এখনও প্রকাশ করা হয়নি। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেছেন যে, চুক্তি স্মারক স্বাক্ষরের পর যে ৬০ দিনব্যাপী মার্কিন-ইরান আলোচনা শুরু হবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র প্রথমে তার তিনটি প্রতিশ্রুতি পূরণ করে কি না তার ওপর। গরিবাবাদীর মতে, যুক্তরাষ্ট্রকে তিনটি পদক্ষেপ করতে হবে: ১. নৌ অবরোধের অবসান ঘটানো, ২. যুদ্ধ ও সকল সামরিক কার্যকলাপ বন্ধ করা এবং ৩. ইরানের বাজেয়াপ্ত করা তহবিল মুক্ত করা।
জেনেভায় চুক্তিটি স্বাক্ষরিত হলে, এটি হবে ৪৭ বছরের মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের বৈঠক। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেছেন যে, যুক্তরাষ্ট্র যদি শান্তি চুক্তিটি বজায় রাখতে চায়, তবে তাদের প্রথমে তিনটি প্রধান পদক্ষেপ করতে হবে: নৌ অবরোধের অবসান, সমস্ত সংঘাত বন্ধ করা এবং ইরানের বাজেয়াপ্ত করা তহবিল মুক্ত করা।
এরই মাঝে, ইরানের সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ১৪টি শর্তের কথা জানিয়েছে। ইরানের সংবালমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১২ বিলিয়ন ডলার মুক্তি, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবরোধের অবসান না হওয়া পর্যন্ত এই ১৪টি শর্তের ওপর চূড়ান্ত আলোচনা শুরু হবে না।

No comments:
Post a Comment