কলকাতা: বর্ষা এলেও গ্ৰীষ্মের প্রকোপ কমার নাম নেই। প্রখর রোদে গা জ্বালছে রীতিমতো। সেইসঙ্গে দরদর করে ঘাম ঝরছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে নাজেহাল দশা। এদিকে উত্তরবঙ্গে দুর্যোগ চললেও গরম থেকে নিস্তার মিলছে না। এরই মাঝে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জেলায় জেলায় জারি করা হয়েছে লাল-কমলা সতর্কতা। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার দুই বঙ্গে দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল।
আজ বুধবার সকাল থেকে আকাশ থাকবে পরিষ্কার। আজ আর্দ্রতাজনিত আবহাওয়ার কারণে আরও বাড়বে গরম। ফলে সারা দিন থাকবে গরমের তীব্রতা।বিকেলের পর হতে পারে বৃদ্ধি। আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বিভিন্ন জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেল। পাশাপাশি এই জেলাগুলিতে ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড় ও তুমুল বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও তীব্র গরমের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দুই জেলায়। এর মধ্যে রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা। এছাড়াও ভারী বৃঊ সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টির দাপট চলবে।

No comments:
Post a Comment