চটপটা কাঁচকলা; একবার খেলেই মন চাইবে বারবার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 1, 2026

চটপটা কাঁচকলা; একবার খেলেই মন চাইবে বারবার


বিনোদন ডেস্ক, ০১ জুন ২০২৬: অনেক সময় কিছু চটপটা খেতে মন চায়। কিন্তু সবসময় তো আর বাইরে থেকে এনে খাবার খাওয়া যায় না। তাই আপনি চাইলে বাড়ির তৈরি সাধারণ রান্নাতেই দিতে পারেন একটু বিশেষ ছোঁয়া। যেমন ধরুন কাঁচকলার তরকারি। অনেকে এই নাম শুনলেই নাক সিটকান। কিন্তু এই কাঁচকলা পুষ্টিগুণে ভরপুর। আর এটা দিয়ে খুব সুন্দর পদ বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নিই সেই রেসিপি। 


উপকরণ -

কাঁচকলা - ২ টো

হলুদ গুঁড়ো - ১ চা চামচ 

আজওয়াইন - ১/২ চা চামচ 

শুকনো লঙ্কা - ২ টো

কাঁচা লঙ্কা - ২-৩ টা 

লেবুর রস - ১ চা চামচ 

চিনি- ১/২ চা চামচ 

লবণ- স্বাদ অনুযায়ী 

সরষের তেল - ২-৩ টেবিল চামচ 

ধনেপাতা কুচি- সামান্য 


পদ্ধতি -

প্রথমে কাঁচা কলাগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। এরপর একটি প্যানে তেল গরম করে তাতে আজওয়াইন ও শুকনো লঙ্কা দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর এতে কাঁচকলার টুকরোগুলো দিয়ে হলুদ ও লবণ দিয়ে মাঝারি আঁচে ভাজুন ১ মিনিট। এরপর আঁচ কমিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিন এবং নরম হওয়া পর্যন্ত রান্না করুন। কাঁচকলা নরম হয়ে গেলে ঢাকা তুলে সামান্য চিনি ও চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নাড়াচাড়া করুন। জল শুকিয়ে মাখো মাখো হয়ে এলে উপর থেকে সামান্য লেবুর রস ও ধনে পাতা কুচি ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি চটপটা কাঁচকলা। গরম ভাত বা রুটি-পরোটার সঙ্গে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad