ছক্কা হাঁকিয়ে ইতিহাস শেফালি ভার্মার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 15, 2026

ছক্কা হাঁকিয়ে ইতিহাস শেফালি ভার্মার


স্পোর্টস ডেস্ক, ১৫ জুন ৩০২৬: আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্ৰুপ এ-এর ম্যাচটি বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হয় রবিবার। এদিন টসে জিতে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস শুরু করেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে শেফালি ভার্মা দারুণ সূচনা করেন। আর এই ছক্কার মাধ্যমে তিনি একটি নতুন রেকর্ডও গড়েন। তার আগে কোনও মহিলা ব্যাটসম্যান এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।


মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে শেফালি ভার্মা প্রথম ব্যাটসম্যান হয়েছেন, যিনি ইনিংসের প্রথম বলে ছক্কা মেরেছেন। এখন পর্যন্ত আর কোনু ব্যাটসম্যান এই কৃতিত্ব করতে পারেনি। শেফালি এই ম্যাচে একটি ছক্কা মেরে তাঁর ইনিংস শুরু করেন, কিন্তু তিনি দীর্ঘ ইনিংস খেলতে পারেননি। প্রথম ওভারেই ৫ বলে ৬ রান করে আউট হন তিনি। তিনি তাঁর ইনিংসে মাত্র ছয় রান করতেই সক্ষম হন। সাদিয়া ইকবাল তাঁর উইকেট নেন।


প্রথমে ব্যাট করতে নেমে এই ম্যাচে টিম ইন্ডিয়ার শুরুটা ভালো হয়নি। দ্রুত প্রথম উইকেট হারানোর পর জেমিমা রড্রিগেজের ওপর সবার অনেক আশা ছিল। তবে, তিনিও হতাশ করেছেন, সাত বলে মাত্র এক রান করেছেন। তাঁর আউট হওয়ার পর ভারতীয় দল প্রচণ্ড চাপে পড়ে। জেমিমা যখন আউট হন, তখন টিম ইন্ডিয়ার স্কোর ছিল মাত্র ১৮ রান। সেখান থেকে অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানা একসঙ্গে ইনিংসকে স্থিতিশীল করেন। তাঁরা এদিন ১৭০ রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে। জবাবে পাক দল মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায়। 


টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর তার দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। এবার তিনি অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য রাখবেন। উল্লেখ্য যে, ২০২৫ সালে হরমনপ্রীতের অধিনায়কত্বে ভারত প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। এখন ভারতীয় দল তাঁদের টানা দ্বিতীয় আইসিসি শিরোপার দিকে তাকিয়ে আছে।

No comments:

Post a Comment

Post Top Ad