নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে অভিষেক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, June 14, 2026

নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে অভিষেক

 


কলকাতা: সই কেলেঙ্কারি' কাণ্ডে হাজিরা দিতে । ভবনী ভবনে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর আজ রবিবার বেলা ১২টার সময় তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছিল। এদিন বেলা সাড়ে ১১টার পর কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। বেলা প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি ভবানী ভবনে পৌঁছে যান। 


রিসেপশনে তাঁকে পরিচয়পত্র দেখাতে হয়। প্রথমে তিনি গাড়ি থেকে নেমে ভবানী ভবনের ভিতর এগিয়ে গিয়েছিলেন। পরে তাঁর এক সহযোগী গাড়ি থেকে অভিষেকের আইডি কার্ড নিয়ে গিয়েছিলেন। সেই আইডি কার্ড দেখিয়েই তিনি ভবানী ভবনের ভিতরে ঢোকেন। সই জাল কাণ্ডে আজ, রবিবার ফের সিআইডি জেরার মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করা হয়েছে এদিন। এদিন দুপুর তিনটের পর কুণাল ঘোষকেও ডাকা হয়েছে এই সই কেলেঙ্কারি কাণ্ডের তদন্তে। সিআইডি সূত্রে খবর অভিষেক ও কুণালকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। 


এর আগে বৃহস্পতিবার সিআইডি আধিকারিকদের দীর্ঘ জেরার সামনে পড়েছিলেন অভিষেক। বহু প্রশ্নের সদুত্তর অভিষেকের থেকে মেলেনি বলে সিআইডি সূত্রে জানা গিয়েছিল। সেইসব উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টার আগেই ভবানী ভবনে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা সাড়ে ৫ ঘন্টা ম্যারাথন জেরা চলে। রাত সাড়ে ১১টা নাগাদ সিআইডি-র সদর দফতর থেকে বের হন তিনি। 


সই কেলেঙ্কারি কাণ্ডে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না বলেই সেদিন বেরিয়ে যান তিনি। সেখান থেকে বেরিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক।

No comments:

Post a Comment

Post Top Ad