জন্মদিবসের আগেই আক্রান্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি! খাস কলকাতায় অঘটন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, July 5, 2026

জন্মদিবসের আগেই আক্রান্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি! খাস কলকাতায় অঘটন

 


কলকাতা: জন্মদিবসের আগে আক্রান্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। ভাঙা হল মূর্তির বেদীর নিচের অংশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায়। সোমবার, ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই প্রস্তুতির মাঝেই রবিবার সাতসকালে কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। 


জানা গিয়েছে, এ দিন সকালে সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা অবস্থায় দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। শুধু শ্যামাপ্রসাদের মূর্তিই নয়, গোপাল মুখোপাধ্যায়ের একটি বেদিও ভাঙা হয়েছে বলে দাবী স্থানীয়দের। ঘটনায় ইতিমধ্যে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।


মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় এপিসি রোডের ওপরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তি বসানো হয়েছে। বেদীতে নামের ফলকও বসানো হয়ে গিয়েছিল। সোমবার এই মূর্তি উদ্বোধনে কথা। কিন্তু তার আগেই রবি সকালে দেখা গেল এই চাঞ্চল্যকর ছবি। ওই মূর্তির বেদী কেউ বা কারা ভেঙে দিয়ে গিয়েছে। মূর্তির ওপরের অংশ ঠিক থাকলেও নিচের বেদীর অংশ ভাঙা। নামের ফলক ভেঙে ছড়িয়েছিটিয়ে ফেলে রাখা হয়েছে। এই ঘটনা রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়।


রাজ্য বিজেপি সরকার এসেছে। এবারে জেলায় জেলায় ও কলকাতা শহর জুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। পাশাপাশি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি আয়োজন করা হবে। প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে উদযাপন কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে থাকবেন পুলিশ সুপার বা সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, অতিরিক্ত জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এইসবের মাঝেই আক্রান্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি।

No comments:

Post a Comment

Post Top Ad