অভিষেককে বিদেশযাত্রায় না হাইকোর্টের! চোখের চিকিৎসায় এসএসকেএম-এ যেতেই হবে তৃণমূল সাংসদকে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, August 5, 2026

অভিষেককে বিদেশযাত্রায় না হাইকোর্টের! চোখের চিকিৎসায় এসএসকেএম-এ যেতেই হবে তৃণমূল সাংসদকে


কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশযাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্টের। চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি চেয়ে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু বিচারপতি তাতে সম্মতি জানাননি। এই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সোমবার শীর্ষ আদালত এই সংক্রান্ত মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টকে। পাশাপাশি, এই মামলাই খারিজ করে দেন বিচারপতি। 


বুধবার এই মামলার শুনানিকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যর পর্যবেক্ষণ, 'একাধিক মামলা বিচারাধীন, সেই কারণে বিদেশযাত্রার অনুমতি এই মুহূর্তে দেওয়া যাবে না।' সেইসঙ্গে দেশেই চিকিৎসার পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি বৃহস্পতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার এসএসকেএম হাসপাতালে উপস্থিত হতে হবে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। 


উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার আর্জি, প্রাথমিক ভাবে আগেই নাকচ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পরামর্শ ছিল, আপাতত কলকাতার নামী কোনও হাসপাতালে চিকিৎসা করান। এ প্রসঙ্গে এসএসকেএম হাসপাতালের নামও করেন তিনি। বিচারপতি বলেছিলেন, 'এসএসকেএম-কে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দিচ্ছি। চোখের কী সমস্যা, যার জন্য বিদেশ যেতেই হবে, সেটা আগে একটু বোঝা দরকার। আপনারা চাইলে এই নির্দেশ দিতে পারি- চিকিৎসকরা পরীক্ষা করে জানাবেন যে চিকিৎসা বিদেশে ছাড়া হবে না। তা হলেই অর্ডার দেব।'


এরপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। সোমবার, ৩রা আগস্ট প্রধান বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানি করে সিদ্ধান্ত নিতে হবে। সেইমতোই বুধবার হাইকোর্টে এই মামলার শুনানি হয়। হাইকোর্টের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার এসএসকেএম হাসপাতালে উপস্থিত হতে হবে।


শুনানিকালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে, এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ মেডিক্যাল বোর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করবে। তাঁর চোখের বর্তমান অবস্থা ঠিক কেমন এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ভারতে সম্ভব কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন চিকিৎসকেরা।


পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডকে একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করে আদালতের কাছে জমা দিতে হবে। সেই রিপোর্টে এসএসকেএম-এর চিকিৎসকদের স্পষ্ট করে জানাতে হবে যে, ভারতে বা এই রাজ্যে আদৌ তাঁর চোখের উপযুক্ত চিকিৎসা করা সম্ভব কি না। আদালত সাফ জানিয়ে দিয়েছে, মেডিক্যাল বোর্ডের রিপোর্ট পর্যালোচনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আবেদনের বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


যদিও অভিষেকের আইনজীবী আদালতে জোর দিয়ে জানান যে, তাঁর মক্কেল আগে যেখানে চোখের চিকিৎসা করিয়েছিলেন, সেখানেই যেতে চান। তিনি এসএসকেএম হাসপাতালে যেতে ইচ্ছুক নন। তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, 'আগের পর্যায়গুলিতে বাইরেই চিকিৎসা হয়েছে, তাই এখানে চিকিৎসা করাব না।' কিন্তু আদালত অভিষেকের সেই আবেদন গ্রাহ্য করেনি। 


এদিন শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য, 'এই মুহূর্তে চিকিৎসাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বড় বিষয় নয়।'

No comments:

Post a Comment

Post Top Ad