এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু! শৌচালয় থেকে উদ্ধার দেহ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, August 13, 2026

এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু! শৌচালয় থেকে উদ্ধার দেহ


কলকাতা: কলকাতার হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু। এনআরএস হাসপাতালের এক শৌচালয় থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রূপালী বর্মণ, বয়স ৩০বছর। তাঁর বাড়ি দমদমে। কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতাল সূত্রে খবর, শরীরে কোনও ইঞ্জেকশন দেওয়ার ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে নীলরতন মেডিক্যালের স্ত্রী রোগ বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন ওই নার্স। দাবী একটা সময়ের পর হঠাৎ তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ওই বিভাগের শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধার করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 


পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে এন্টালি আউট পোস্টের থেকে থানায় খবর যায়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় হোমিসাইড পুলিশ ও এন্টালি থানার আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, সেই সময় যুবতী বেডে শোওয়ানো ছিল। তদন্তে জানা গেছে, বুধবার ৮ টার সময় নার্স ডিউটিতে জয়েন করেন। তার ঘন্টা খানেক পর প্রায় ১০ টা ২০ নাগাদ তিনি শৌচালয়ে যান। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও তিনি ফিরে না আসায় সহকর্মীদের সন্দেহ হয় এবং তাঁরা তাঁকে খুঁজতে যান। দেখা যায় শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ। কিন্তু বারবার ডাকার পরও কোনও সাড়া পাওয়া যায়নি নার্সের। উপায় না দেখে হাসপাতালের কর্মীরা দরজাটি ভেঙে ফেলেন। দেখা যায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন ওই নার্স। 


দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালের বেডে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে, মৃত বলে ঘোষণা করেন। কোনও আঘাতের চিহ্ন বা সুইসাইড নোট পাওয়া যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad