ন্যাশনাল ডেস্ক, ১১ আগস্ট ২০২৬: চার চাকার গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। সোমবার গভীর মহারাষ্ট্রের সাতারা জেলায় পুনে-সাতারা মহাসড়কে ঘটেছে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শিরওয়ালের কাছে দ্রুতগতিতে আসা একটি টাটা নেক্সন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার হয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার এতটাই তীব্র ছিল যে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির চার আরোহীই ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি গভীর রাতে প্রায় ১:১৫ মিনিটের দিকে শিরওয়ালের হোটেল শিবালয়ের সামনে ঘটেছে। জানা গেছে, গাড়িটি সাতারা অভিমুখে যাচ্ছিল। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন বেদান্ত ওয়ারিঙ্গে, সোনলিং ঠাকুর, আদিত্য গরুড় এবং নিখিল রাউত। নিহত সকলেই মাভাল এবং তালেগাঁও দাবাড়ে এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহত দুজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণ করে। মৃতদের শনাক্ত করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
অন্যদিকে, মধ্যপ্রদেশের রাজগড় দুর্ঘটনায় একটি গোটা পরিবার বিধ্বস্ত। দুর্ঘটনায় মৃত নয়জনের দেহ সোমবার গভীর রাতে সাতওয়াসে আনা হয়। সমস্ত মরদেহ সাতওয়াসের সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃতদেহগুলো সাতওয়াসে পৌঁছানো মাত্রই ধানসাদ গ্রামসহ পুরো এলাকা শোকের সাগরে ডুবে যায়। একই পরিবারের নয়জন সদস্যের মৃত্যুর খবর পরিবার ও গ্রামবাসীদের শোকে মুহ্যমান করে তোলে। মরদেহগুলো দেখে উপস্থিত সকলের চোখে জল এসে যায় এবং পরিবেশ গভীর বিষাদে ছেয়ে যায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার সকাল ৯টায় কিট্টির নর্মদা ঘাটে মৃত নয়জনেরই গণদাহ হবে।

No comments:
Post a Comment