প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মহিলার বিকৃত ছবি ছড়ানোর নালিশ, সিজেপি-র দীপকে সহ একাধিক নেতাকে হাইকোর্টের নোটিশ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, September 25, 2026

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মহিলার বিকৃত ছবি ছড়ানোর নালিশ, সিজেপি-র দীপকে সহ একাধিক নেতাকে হাইকোর্টের নোটিশ


ন্যাশনাল ডেস্ক, ২৫ সেপ্টেম্বর ২০২৬: ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাস, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং রত্না সিংকে নোটিশ জারি করেছে দিল্লী হাইকোর্ট। প্রধানমন্ত্রীর সঙ্গে এক মহিলার বিকৃত ও অশ্লীল ছবি ছড়ানোর ঘটনায় এই নোটিশ জারি করা হয়েছে। হাইকোর্ট মেটাকে নির্দেশ দিয়েছে অবিলম্বে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই ধরণের সমস্ত ছবি সরিয়ে ফেলতে। 


শুক্রবার শুনানির সময় বিচারপতি গিরিশ কাথপালিয়া বলেছেন যে, এটি একটি সাধারণ স্থিতি নয়। এখানে বিষয় শুধু একজন মহিলার নন বরং দেশের প্রধানমন্ত্রীও। তিনি বলেন, এই বিষয়ে দিল্লী পুলিশ যদি সংবেদনশীল না হয়, তাহলে আদালত এটা নিশ্চিত করবে যে, তাঁরা সংবেদনশীল হন। 


ওই মহিলার আবেদনে সিজেপি নেতাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর "ডিপফেক" অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ করা হয়েছে। আবেদনে এমন কিছু মনগড়া ও ডিপফেক ছবি সরিয়ে ফেলার দাবী জানানো হয়েছে, যেগুলিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এমন অশ্লীল ছবি ছড়ানো হয়েছে, যাতে ওই মহিলার মুখ বিকৃত করা হয়েছিল।


এই মামলাটির পরবর্তী শুনানি ১৪ই অক্টোবর হবে। হাইকোর্ট ভুক্তভোগীকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। ওই মহিলা আদালতকে বলেছিলেন যে, তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন।


আবেদনে বলা হয়েছে, "দিল্লীর যন্তর মন্তরে সম্প্রতি আয়োজিত সিজেপির বিক্ষোভ চলাকালে, সিজেপি নেতারা তাঁদের সক্রিয় সহযোগীদের সঙ্গে মিলে আবেদনকারীর ব্যক্তিগত ছবি অনধিকৃত ভাবে সংগ্রহ করেন এবং এআই-ভিত্তিক ফেস-সোয়াপিং উপকরণের ব্যবহার করে তাঁর চেহারা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অত্যন্ত অশ্লীল ও আপত্তিকর ছবির সঙ্গে মফ করে দেন।"


আবেদনকারীর পক্ষে আইনজীবী উমেশ শর্মা প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চের সামনে বিষয়টি বিশেষ উল্লেখ করে জরুরি শুনানির অনুরোধ জানান। সেই প্রেক্ষিতেই শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানি হয়। তিনি বলেন যে, এ বিষয়ে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad