নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্য দিবালোকে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের। এই নক্ক্যরজনক ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফুটেজে কয়েকজনকে দেখা যায় ওই মহিলাকে পঞ্চায়েত অফিসের ভিতর থেকে টেনে বাইরে নিয়ে আসতে দেখা যাচ্ছে।
তৃণমূলের কথায়, পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতে বুধবার (১৬ সেপ্টেম্বর) একটি সাধারণ সভার পাশাপাশি দুই পঞ্চায়েত কর্মীর বিদায় সম্ভাষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সভা শেষ হওয়ার পর পঞ্চায়েত সদস্য শুসেন জানা অফিসের বাইরে বেরোতেই বিজেপির কয়েকজন তাঁকে মারধর করে এবং কেন তিনি সভায় এসেছিলেন, তা নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময় ওই তৃণমূল নেত্রী পঞ্চায়েত ঘটনার প্রতিবাদ করতে বাইরে বেরিয়ে এলে তাঁর ওপরেও চড়াও হয় কয়েকজন। আত্মরক্ষার জন্য তিনি পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে পড়লে সেখান থেকে তাঁকে টেনে-হিঁচড়ে বের করে এনে বিবস্ত্র করে ঘোরানো হয়।
ঘটনাকে কেন্দ্র করে পাথরপ্রতিমা থানায় এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ঘটনার তদন্ত দাবী করা হয়েছে।অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবী, ঘটনার সঙ্গে কোনও বিজেপি কর্মী বা সমর্থক জড়িত নন। তাদের পাল্টা অভিযোগ, দীর্ঘদিন ধরে পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের ওই নেত্রী-সহ কয়েকজন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। ক্ষোভ থেকেই সাধারণ মানুষ ও মহিলারা এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবী বিজেপির।
তবে ঘটনায় কারা জড়িতি এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা তদন্তের পরই স্পষ্ট হবে। প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজ ও অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments:
Post a Comment