দুর্গাষ্টমীতে পুষ্পাঞ্জলি দিলেন সুকান্ত, সকাল-সকাল স্বপরিবারে মণ্ডপে হাজির কেন্দ্রীয় মন্ত্রী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, October 19, 2026

দুর্গাষ্টমীতে পুষ্পাঞ্জলি দিলেন সুকান্ত, সকাল-সকাল স্বপরিবারে মণ্ডপে হাজির কেন্দ্রীয় মন্ত্রী

 


নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর, ১৯ অক্টোবর: আজ সোমবার দুর্গাষ্টমী। পুজোর আনন্দে মাতোয়ারা সকলেই। পুজোয় সামিল হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সকালে নিজের পাড়ার ক্লাবে সপরিবারে অষ্টমীর অঞ্জলি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি সকলের সঙ্গে বসে ভোগ খেতেও দেখা যায় তাঁকে।‌


এদিন বালুরঘাট শহরের দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরে অঞ্জলি দেন সুকান্ত মজুমদার। মন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই মেয়ে ও স্ত্রী। প্রত্যেক বছরই তিনি নিজের পাড়াতেই স্বপরিবারে অঞ্জলি দিয়ে থাকেন। এবারও তার কোনও অন্যথা হয়নি। অঞ্জলি দেওয়ার পর সকলের সাথে আড্ডায় মেতে ওঠেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনেকের সেলফি তোলার আবদার মেটান সুকান্ত মজুমদার। 


প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হওয়ার পর থেকে অন্যান্য সময় পরিবারের সঙ্গে থাকতে না পারলেও পুজোর কয়েকটা দিন তিনি পরিবারের সঙ্গেই থাকেন। যদিও পুজোর কয়টা দিন বিভিন্ন ধরণের কর্মসূচি থাকে। এদিন অঞ্জলি দেওয়ার পাশাপাশি সকলের মঙ্গল কামনা করেন মন্ত্রী৷ এর আগে মৈত্রচক্র ক্লাবে পুজোর অঞ্জলি দিতেন মন্ত্রী। প্রায় বছর দুয়েক আগে খাদিমপুর থেকে দিপালী নগরে বসবাস শুরু করেন সুকান্ত। যার ফলে এবার নিজের বাড়ি সংলগ্ন পুজো মণ্ডপে মহাষ্টমীর অঞ্জলি দিতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। এর পাশাপাশি আমবাগান মহিলা সেবা সমিতির পুজো মন্ডপেও স্বপরিবারে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 


এদিন সকল মানুষকে পুজোর শুভেচ্ছা জানান সুকান্ত মজুমদার। তিনি বলেন, "আমিও সবার মত পুষ্পাঞ্জলি দিতে এসেছি। মায়ের কাছে প্রার্থনা, মা যেন সবাইকে রক্ষা করেন। পশ্চিমবঙ্গের সকল মানুষকে যেন মা সুখ-সমৃদ্ধি প্রদান করেন।"


উল্লেখ্য, এদিন শুধুমাত্র মন্ত্রী নয়, বিভিন্ন পূজা মণ্ডপে এদিন সকাল সকাল অষ্টমীর অঞ্জলি দিতে দেখা যায় সাধারণ মানুষকে।

No comments:

Post a Comment

Post Top Ad