গুয়াহাটির হোটেলে গুলি, মৃত একাধিক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, October 26, 2026

গুয়াহাটির হোটেলে গুলি, মৃত একাধিক


ন্যাশনাল ডেস্ক, ২৬ অক্টোবর ২০২৬: আসামের গুয়াহাটিতে শুটআউট। এখানকার লাচ্ছিত নগর এলাকার এক হোটেলে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার রাত প্রায় ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, গুয়াহাটির পুলিশ কমিশনার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  


জানা গিয়েছে, বোরা সার্ভিস এলাকার কাছে এই গুলি চালনোর ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। কী কারণে এই গুলি চলল, সেটা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।



সূত্রের খবর, এই গুলি কাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। গুলিতে আহতদের মধ্যে হোটেলের এক কর্মীও রয়েছেন। এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।


ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত বলেন, “আমরা চারটি দেহ উদ্ধার করেছি। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।” তিনি আরও জানান, অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এ বিষয়ে আর কোনও তথ্য প্রকাশ করেননি তিনি।


সূত্রের খবর, এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) নিয়ে যাওয়া হয়। সূত্রের দাবী, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও দু’জনের মৃত্যু হয়েছে।




No comments:

Post a Comment

Post Top Ad