বকেয়া টাকা চেয়ে স্মারকলিপি প্রদান অঙ্গনওয়াড়ি সংগঠনের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, October 9, 2026

বকেয়া টাকা চেয়ে স্মারকলিপি প্রদান অঙ্গনওয়াড়ি সংগঠনের


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: বকেয়ার টাকার দাবীতে স্মারকলিপি জমা। বৃহস্পতিবার বারাসত ব্লক ১ এর শিশু বিকাশ প্রকল্প আধিকারিককে স্মারকলিপি জমা দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পদাধিকারীকেরা।

সংগঠনের দাবী, গত দুই বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলো বাড়ি ভাড়া, আট মাসের রান্নার গ্যাসের বিল, চার মাসের নিরামিষ বিলের টাকা পাচ্ছেন না। পাশাপাশি চলতি মাসের নির্ধারিত সাম্মানিক ভাতা ও বোনাসের টাকা না পেয়ে পরিবার পরিজন নিয়ে কর্মী-সহায়িকারা তীব্র আর্থিক অনটন এ মানসিক হতাশায় পড়েছেন। বকেয়া টাকা অতি দ্রুত প্রদানের দাবীতে সংগঠনের সদস্যরা বারাসাত এক ব্লকের ব্লক অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেন। 

উত্তর ২৪ পরগনা জেলা শিশু বিকাশ প্রকল্প দফতরের দাবী, ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হবে।

No comments:

Post a Comment

Post Top Ad