দিল্লীতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, October 10, 2026

দিল্লীতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়


ন্যাশনাল ডেস্ক, ১০ অক্টোবর ২০২৬: ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে রীতিমতো উত্তপ্ত দিল্লী। শনিবার সকাল থেকেই নিরাপত্তার ঘেরাটোপে কার্যত দুর্গে পরিণত হয়েছে দেশের রাজধানী। এর মধ্যেই এবার দিল্লীতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটচুরির অভিযোগে দিল্লীর সাউথ অ্যাভিনিউতে এদিন ধরনায় বসেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তাঁকে দিল্লী পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। আটক করা হয়েছে দোলা সেন সাখেত গোখেল, ডেরেক ও ব্রায়েন-সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতৃত্বকে। জানা গিয়েছে, বেআইনি জমায়েতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। তবে কোথায় এই মুহূর্তে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে তা স্পষ্ট নয়। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবী, গাড়িতে তুলে ৪০ মিনিট ধরে তাঁদের দিল্লীতে ঘোরানো হচ্ছে। 


আটক হওয়ার পর এদিন প্রিজন ভ্যানে বসেই সমাজমাধ্যমে লাইভে আসেন মমতা। দিল্লী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পাশাপাশি বিজেপিকেও কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, "প্রথমে যন্তরমন্তরে যেতে চেয়েছিলাম। সিজেপি, ছাত্রযুবরা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, তাঁদের সবাইকে গ্ৰেফতার করেছে। মিডিয়াকে গ্ৰেফতার করেছে। সব পলিটিক্যাল লিডারদের গ্ৰেফতার করেছে এবং ঘোরাচ্ছে। এরপর যখন আমরা বাড়ির সামনে সবাই শান্তিপূর্ণ ভাবে একটা বেঞ্চ নিয়ে বাসস্ট্যান্ডে বসলাম, তখন আমাদের ফোর্সফুলি গ্ৰেফতার করে প্রিজন ভ্যানে তোলা হল। এরপর রাফ ড্রাইভিং করে গোটা দিল্লী ঘোরানো হচ্ছে ৪০ মিনিট ধরে।"


তিনি আরও বলেন, 'এইভাবে দেশের গণতন্ত্র বাঁচবে না। বিজেপি যেখানে আছে সেখানেই এভাবে গণতন্ত্রকে হত্যা করছে।' এর পাশাপাশি, প্রিজন ভ্যানে বসে সবাইকে নিয়ে গান গাইতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও।


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবীতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে 'ককরোচ'রা। যদিও দিল্লী পুলিশের তরফে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি । কিন্তু তা সত্ত্বেও শনিবার যন্তর মন্তরে কর্মসূচি করছে 'ককরোচ'রা। এদিকে কর্মসূচি রুখতে দিল্লী পুলিশও বদ্ধপরিকর। মধ্য দিল্লীর বহু এলাকায় ১৬৩ ধারা বলবৎ রয়েছে। পুলিশ সতর্ক করে দিয়েছে, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


এরইমধ্যে শনিবার সকাল থেকে শুরু হয়েছে পুলিশের ধরপাকড়। এসবের মাঝেই ভোটচুরির অভিযোগে দিল্লীর সাউথ অ্যাভিউতে নিজের বাড়ির সামনেই ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই ছিলেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, শামিরুল ইসলাম, সাকেত গোখেলরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানেই পৌঁছে যায় দিল্লীর পুলিশের আধিকারিকরা। এরপরেই তাঁদের আটক করে তোলা হয় প্রিজন ভ্যানে। 


No comments:

Post a Comment

Post Top Ad