কলকাতা: জল্পনাই সত্যি হল! বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবার কেন্দ্রীয় বিজেপির তরফে প্রকাশিত রাজ্যসভা ভোটের প্রার্থীতালিকায় তাঁর নাম রয়েছে। তৃণমূলের হয়ে রাজ্যসভায় জেতা আসন তিনি ছেড়ে দিয়েছিলেন। সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবারে পদ্ম শিবিরের হয়ে ভোটের ময়দানে রঞ্জিত-কন্যা। আগামী ১৬ অক্টোবর কোয়েলের সেই ছেড়ে আসা আসনে ভোট। অঙ্কের হিসেবে, এই আসনটি বিজেপির দখলে যাওয়ার কথা। ফলত পদ্ম শিবিরের হয়ে সংসদের উচ্চকক্ষে কোয়েলের আবার এন্ট্রি, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রবিবার রাজ্যসভা নির্বাচনের জন্য দুইজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ থেকে কোয়েল মল্লিক এবং উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্য হলেন দলটির রাজ্যসভা প্রার্থী। উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের ১১টি রাজ্যসভা আসনের জন্য দ্বিবার্ষিক নির্বাচন এবং পশ্চিমবঙ্গের একটি আসনের উপনির্বাচন আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ভোট গণনাও একই দিনে হবে। উত্তরাখণ্ড থেকে বিজেপির রাজ্যসভা সদস্য নরেশ বনসাল এই বছরের নভেম্বরে অবসর গ্রহণ করবেন।
পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপনির্বাচনটি উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের দ্বিবার্ষিক নির্বাচনের সাথে একই সময়ে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের ১৬ই জুলাই রুক্মিণী মল্লিক (কোয়েল মল্লিক) রাজ্যসভা থেকে পদত্যাগ করার পর পশ্চিমবঙ্গের এই আসনটি শূন্য হয়। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০৩২ সালের ২রা এপ্রিল।
২০২৬ সালের জুলাই মাসে তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া ৪র্থ ব্যক্তি ছিলেন কোয়েল মল্লিক। এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছিলেন। পরে এই তিনজনই বিজেপিতে যোগ দেন এবং পুনরায় নির্বাচিত হন।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে, বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যসভার চারটি আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৎকালীন তৃণমূল কংগ্রেসের চারজন – কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার ও মেনকা গুরুস্বামী। ছাব্বিশের ভোটে শাসকদলের ভরাডুবির পর জুলাই মাসে, দায়িত্ব নেওয়ার তিনমাসের মধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। তারপর তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে দেখা করেছিলেন। সেসময়ই জল্পনা শুরু হয়, তবে কি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন কোয়েল? কিন্তু এখনও তিনি যোগদান করেননি বলেই খবর।
এদিকে, রবিবার, ৪ অক্টোবর বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে পশ্চিমবঙ্গের একটি আসনে প্রার্থী হিসেবে নাম রয়েছে রুক্মিণী মল্লিক অর্থাৎ কোয়েলের। কিন্তু এই নাম নিয়ে প্রশ্নও উঠছে। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগেই কেন তাঁর নাম প্রার্থীতালিকায়? এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবার কোয়েলও সেই পথের পথিক! যদিও এনিয়ে অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।
তবে, জানা যাচ্ছে আগামী ৬ তারিখ মনোনয়ন জমা দেবেন তিনি। আর মনোনয়ন জমা দেওয়ার আগে তাঁকে বিজেপিতে যোগ দিতে হবে। কিন্তু কবে তিনি পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেস কার্যত ছিন্নভিন্ন। ৫০ জনের বেশি বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিরোধী দলনেতা হন। তৃণমূলের এই বিদ্রোহ ক্রমে সংসদের উভয় কক্ষেই ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন নেতা তৃণমূল ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে সমর্থন করেন। ২০ জন সাংসদ এনসিপিআইতে যোগ দেন।
অন্যদিকে, উত্তরাখণ্ডে রাজ্য বিধানসভায় বিজেপির শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে, দলটি তাদের আসনটি ধরে রাখার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।


No comments:
Post a Comment