ন্যাশনাল ডেস্ক, ৩১ অক্টোবর ২০২৬: পাঞ্জাব বিধানসভা নির্বাচন ২০২৭-এর জন্য আম আদমি পার্টি (আপ) ৪০ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বিধানসভার অধ্যক্ষ কুলতার সিং সন্ধওয়ান এবং মন্ত্রী সঞ্জীব অরোরার মতো একাধিক পরিচিত মুখ। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর বর্তমান কেন্দ্র ধুরি থেকেই নির্বাচনে লড়বেন। অন্যদিকে, অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে ইডির হাতে গ্রেফতার হওয়া মন্ত্রী সঞ্জীব অরোরা লুধিয়ানা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন।
বিধানসভার অধ্যক্ষ কুলতার সিং সন্ধওয়ান ফের ফারিদকোটের কোটকাপুরা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন। বিধানসভায় দলের মুখ্য সচেতক বলজিন্দর কৌরও বঠিণ্ডার তালওয়ান্ডি সাবো কেন্দ্র থেকে ফের প্রার্থী হচ্ছেন। প্রাক্তন মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়ালকে অমৃতসরের অজনালা কেন্দ্র থেকে আবারও প্রার্থী করেছে দল। বর্তমানে বিধানসভায় আপের ৯৪ জন বিধায়ক রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেরই এবারের নির্বাচনে টিকিট বাতিল হতে পারে বলে জল্পনা রয়েছে। কোটকাপুরা থেকে কুলতার সিং সান্ধওয়ানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে, দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল তালিকায় থাকা সমস্ত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের বেশ কয়েক মাস আগেই প্রার্থীদের নাম ঘোষণা করে প্রচারের প্রস্তুতি শুরু করে দিল আপ। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দাবী, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত এবং সংশ্লিষ্ট নেতাদের কাজকর্মকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, বাকি আসনগুলির প্রার্থী নির্বাচন নিয়েও আলোচনা চলছে।
এই তালিকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম রয়েছে। ফাজিলকা থেকে নরিন্দরপাল সিং সাওনা, রূপনগর থেকে দিনেশ চাড্ডা এবং ধুরি থেকে নির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। লুধিয়ানা পশ্চিম কেন্দ্র থেকে সঞ্জীব অরোরা, কোটকাপুরা থেকে বিধানসভার অধ্যক্ষ কুলতার সিং সন্ধওয়ান এবং পাতিয়ালা থেকে অজিতপাল সিং কোহলিকে প্রার্থী করা হয়েছে। এ ছাড়াও জলালাবাদ থেকে জগদীপ কম্বোজ গোল্ডি এবং অমৃতসর দক্ষিণ কেন্দ্র থেকে ডঃ ইন্দরবীর সিং নিজ্জর নির্বাচনী ময়দানে থাকবেন।
আপের প্রার্থী তালিকায় রয়েছেন বাটালা থেকে আমনশের সিং শেরি কালসি, অজনালা থেকে কুলদীপ সিং ধালিওয়াল, তরনতারন থেকে হরমিত সিং সন্ধু, খেমকরন থেকে সরবন সিং ধুন, নকোদর থেকে ইন্দরজিৎ কৌর মান, কর্তারপুর থেকে বলকার সিং, দাসুহা থেকে করমবীর সিং ঘুম্মন, উরমর থেকে জসবীর সিং রাজা গিল, হোশিয়ারপুর থেকে ব্রহ্মশঙ্কর শর্মা জিম্পা, চব্বেওয়াল থেকে ইশাঙ্ক কুমার চব্বেওয়াল, গড়শঙ্কর থেকে জয়কৃষ্ণ সিং রাউরি, বালাচৌর থেকে সন্তোষ কাটারিয়া, এসএএস নগর থেকে কুলবন্ত সিং, ফতেহগড় সাহিব থেকে লাখবীর সিং রায়, আমলোহ থেকে গুরিন্দর সিং গ্যারি ওয়ারিং এবং সমরালা থেকে জগতার সিং দিয়ালপুরাকে প্রার্থী করা হয়েছে।
এ ছাড়াও লুধিয়ানা উত্তর কেন্দ্র থেকে চৌধুরী মদন লাল বাগ্গা, পায়েল থেকে মনবিন্দর সিং গিয়াসপুরা, নিহাল সিং ওয়ালা থেকে মনজিৎ সিং বিলাসপুর, বাঘাপুরানা থেকে অমৃতপাল সিং সুখানন্দ, মোগা থেকে ডঃ আমনদীপ কৌর অরোরা, ধরমকোট থেকে দেবিন্দরজিৎ সিং লাড্ডি ধোস, মুক্তসর থেকে জগদীপ সিং কাকা বারার, জৈতো থেকে অমোলক সিং, তালওয়ান্ডি সাবো থেকে বলজিন্দর কৌর, সরদুলগড় থেকে গুরপ্রীত সিং বানাওয়ালি, ভাদৌড় থেকে লাভ সিং উগোকে, মেহল কালান থেকে কুলবন্ত সিং পণ্ডোরি, অমরগড় থেকে জসবন্ত সিং গজ্জন মাজরা এবং পাতিয়ালা থেকে অজিতপাল সিংকে প্রার্থী করা হয়েছে।
২০২৭ সালে পাঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনে নির্বাচন হওয়ার কথা। আপ সরকার বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক এবং সেচ ক্ষেত্রে তাদের উন্নয়নমূলক কাজগুলিকে নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার করতে চাইছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, সাধারণ মানুষের মতামত এবং প্রার্থীদের কাজের মূল্যায়নের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে, শিরোমণি অকালি দল এবং বিজেপির সম্ভাব্য জোট নিয়েও রাজ্য রাজনীতিতে জোর আলোচনা চলছে। এই পরিস্থিতিতে আপের প্রথম প্রার্থী তালিকা ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের প্রাথমিক ছবিটা স্পষ্ট করে দিল।

No comments:
Post a Comment