জমির জন্য মা-বোনকে খুন, দেহ পুড়িয়ে পোঁতা হল জঙ্গলে! গ্ৰেফতার ছেলে-সহ ৬ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, October 31, 2026

জমির জন্য মা-বোনকে খুন, দেহ পুড়িয়ে পোঁতা হল জঙ্গলে! গ্ৰেফতার ছেলে-সহ ৬

 


ন্যাশনাল ডেস্ক, ৩১ অক্টোবর ২০২৬: গত ১৩ অক্টোবর ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে নিজের মা ও বোনকে খুন করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ করেছে পুলিশ। অভিযুক্ত ছেলে-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক ওই মহিলার সৎ ছেলে। জমির আলের সীমানা সরানোকে কেন্দ্র করে কয়েক দিন আগেও তাঁর সঙ্গে ওই মহিলার বিবাদ হয়েছিল।


কী ঘটেছিল?

গত ১৩ অক্টোবর পশ্চিম সিংভূমের বড়া তোরলা গ্রামে ঘটে নৃশংস ঘটনাটি। জমির আল সরানোকে কেন্দ্র করে বিবাদের জেরে নিজের মা ও বোনকে খুন করে এক ব্যক্তি। অভিযোগ, ত্রিভুবন বিরুয়ার পাশাপাশি আরও ছয়জন এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। খুনের পর প্রথমে মা ও মেয়ের দেহ পুড়িয়ে ফেলা হয়। পরে দেহাবশেষ মাটিতে পুঁতে দেওয়া হয়। ঘটনার ১৩ দিন পর পুলিশ তাঁদের দেহাবশেষ উদ্ধার করে।


ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানিয়েছে, গত ১৩ অক্টোবর ত্রিভুবন বিরুয়া-সহ মোট ১৪ জন মিলে কুনি কুই এবং তাঁর ২৭ বছর বয়সি মেয়ে নামসি বিরুয়াকে খুন করে বলে অভিযোগ। খুনের পর তাঁদের দেহ পুড়িয়ে দেওয়া হয় এবং অবশিষ্ট দেহাবশেষ জঙ্গলের একটি গুহায় পুঁতে রাখা হয়। চাইবাসার এসডিপিও বাহামন টুটি জানিয়েছেন, এই ঘটনায় ত্রিভুবন-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।


তদন্তে নেমে গত ২৭ অক্টোবর মা ও মেয়ের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, জমির আল সরানোকে কেন্দ্র করে কুনি কুইয়ের সঙ্গে তাঁর প্রতিবেশী তথা ছেলের বিবাদ হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, ত্রিভুবন বিরুয়া পুরুষোত্তম বিরুয়ার ছেলে। পুরুষোত্তম ছিলেন কুনি কুইয়ের প্রথম স্বামী। সেই সূত্রেই ত্রিভুবন ওই মহিলার সৎ ছেলে।

No comments:

Post a Comment

Post Top Ad