কলকাতা: পুজো শেষ। বঙ্গে আবার ভোট উৎসব। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোটের প্রস্তুতি। নভেম্বরেই কলকাতা ও হাওড়ার পৌর নির্বাচন। সেখানে কে কোন শিবিরের হয়ে লড়বেন তার হিসাব নিকাশ চলছে। এর মাঝেই বড় ঘোষণা ঋতব্রত তৃণমূলের। কারও সঙ্গে কোনও জোট নয়, পুরভোটে একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল। একথা জানিয়ে দিলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। শুক্রবার গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বৈঠক হচ্ছিল বাইপাসের ধারে তৃণমূলের অফিসে। বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ রায়, মদন মিত্র, ববি হাকিমরা। সূত্রের খবর, পুরভোট নিয়ে আলোচনার জন্যই বৈঠক। তবে প্রতীক নিয়ে কমিশনকে হলফনামা দেওয়ার জন্য বৈঠক বলে জানিয়েছেন অরূপ রায়। পুরভোটে কারা প্রার্থী হবেন, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দাবী করেছে যে এনসিপিআই-র সঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূলের যোগ রয়েছে। কয়েকজন কাউন্সিলরের নামও সুপারিশ করা হয়েছে।
এদিন এই প্রসঙ্গে ঋত শিবিরের নেতা তথা বিধায়ক অরূপ রায় বলেন, “এনসিপিআই-র সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। এনসিপিআই আলাদা পার্টি। এনসিপিআই বিজেপির সঙ্গে মার্জ করেছে। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী তাঁর কথা বলেছেন। তিনি তাঁর নিজের কথা বলেছেন, তিনি যেটা বলেছেন, সেটাই যে সত্যি হবে এমন কোনও মানে নেই।”
উল্লেখ্য, দুইদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফ্লোর টেস্টের কথা বলেছিলেন। দাবী করেছিলেন যে, এখন আস্থা ভোট হলে ২৭৫ ভোট পাবেন। তাহলে কি বিজেপির সঙ্গে হাত মেলাতে প্রস্তুত গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস? অরূপ রায় এ প্রসঙ্গে বলেন, “ব্যক্তিগতভাবে কার মনের মধ্যে কী রয়েছে জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনওই না। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নির্বাচনের জন্য হয়েছিল। আমরাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমরাই আসল তৃণমূল কংগ্রেস।”
আসন্ন পুরভোটে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস কী একা লড়বে? নাকি কারও সঙ্গে জোট করবে? এই প্রশ্নে উঠে এসেছে ভিন্নমত। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় বলেন, পুরভোটে একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। কারও সাথে আমাদের জোট নেই। আলোচনা হচ্ছে প্রার্থী নিয়ে। চেষ্টা করব কলকাতা ও হাওড়ায় সব আসনে প্রার্থী দিতে। পুরভোটের প্রস্তুতি কতদূর, তা জানতে চাইলে অরূপ রায় বলেন, “আমরা সিম্বলের জন্য অপেক্ষা করছি। ৩০ তারিখ বৈঠক রয়েছে। নোটিফিকেশনটা হোক, তারপরে আমরা কাজ শুরু করব।"
পাশাপাশি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফিরহাদ হাকিম বলেন, "কে কোথায় কি বলছেন তার দায় আমাদের নয়। আমরা একাই লড়ব। মানুষ সিদ্ধান্ত নেবেন কলকাতা পুরসভায় কারা থাকবে।"
অন্যদিকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বাকি বন্ধুদের ডাকছেন, একবার বলতে পারতেন আসুন আমরা একসাথে লড়ি। তারপর না হয় ভাবতাম। একসাথে সবাই লড়লে বিজেপি পরাস্ত হবে কলকাতা পুরসভায়। নাহলে সবাই আলাদা দাঁড়িয়ে ভোট ভাগ করে বিজেপির সাথে সেটিং বুঝিয়ে দিই।'

No comments:
Post a Comment