মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন ৬ বন্ধু, নিখোঁজ ২ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, October 23, 2026

মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন ৬ বন্ধু, নিখোঁজ ২

 


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: পুজোর আবহ কাটতে না কাটতে মান্দারমনিতে দুর্ঘটনা। স্নান করতে নেমে সমুদ্রের জলে তলিয়ে গেল ছয় যুবক। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটেছে ঘটনাটি। জানা গিয়েছে, ৬ জন বন্ধু মিলে মন্দারমণির সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন, তখনই ঘটে যায় এই অঘটন। সমুদ্রের জলে তলিয়ে যায় তাঁরা। তাঁদের মধ্যে ৪ জনকে উদ্ধার করা হলেও বাকি ২ জন বন্ধু এখনও নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার হাওড়ার ডোমজুড় থেকে ৬ বন্ধু মন্দারমণিতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই একটি হোটেলে তারা উঠেছিলেন। এরপর বৃহস্পতিবার ৬ বন্ধু মিলে সমুদ্র স্নানে যায়। সমুদ্র স্নান করার সময় ৬ জনকে তলিয়ে যেতে দেখেন স্থানীয়রা। কর্মরত নুলিয়া গিয়ে ৪ জনকে উদ্ধার করতে পারলেও বাকি দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। জলের টানে গভীরে তলিয়ে যায় তাঁরা। 


মন্দারমণি কোষ্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারের জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছেন। উদ্ধার হওয়া ৪ বন্ধু সুস্থ রয়েছে। তবে, দীর্ঘ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, নিখোঁজ যুবকেরা এখনও জীবিত রয়েছেন কি না, সেটাই বড় প্রশ্ন। 


উল্লেখ্য, মন্দারমণি-দিঘাতে এ ধরণের দুর্ঘটনা নতুন নয়। সমুদ্রে স্নানের ক্ষেত্রে তাই বরাবরই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে। তারপরও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি। কিছুতেই যেন হুঁশ ফিরছে না কারও।

No comments:

Post a Comment

Post Top Ad