প্রাতঃরাশে খেতে পারেন পুষ্টিকর কলা-ওটস প্যানকেক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, November 18, 2026

প্রাতঃরাশে খেতে পারেন পুষ্টিকর কলা-ওটস প্যানকেক

 


বিনোদন ডেস্ক, ১৮ নভেম্বর ২০২৬: প্রাতঃরাশে বা ব্রাঞ্চে স্বাস্থ্যকর ও সুস্বাদু কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন কলা ওটস প্যানকেক। ওটসের পুষ্টিগুণ, কলার প্রাকৃতিক মিষ্টি স্বাদ এবং এর সঙ্গে ডিমের গুণে মিশেল এই প্যানকেক যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। আসুন জেনে নিই এর রেসিপি। 


পরিবেশন: ৪ জনের জন্য প্রস্তুতির সময়: ১০ মিনিট

উপকরণ:-

* ৫০ গ্রাম ওটস

* ২টি ডিম

* ২টি মাঝারি আকারের পাকা কলা

* আধা চা-চামচ বেকিং পাউডার

* ৩০ মিলিলিটার কম ফ্যাটযুক্ত দুধ

* সামান্য তেল বা ঘি  


পরিবেশনের জন্য:-

* গ্রিক ইয়োগার্ট

* তাজা বেরি ফল

* ম্যাপল সিরাপ (ইচ্ছানুযায়ী)


প্রণালী:-

প্রথমে একটি ব্লেন্ডারে ওটস, ডিম, পাকা কলা, বেকিং পাউডার এবং দুধ একসঙ্গে দিয়ে ২-৩ মিনিট ভালো করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি মসৃণ হয়ে এলে ৫ মিনিট রেখে দিন। এতে ব্যাটারটি কিছুটা ঘন হয়ে আসবে।


এবার একটি প্যান গরম করে তাতে সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিন এবং অল্প করে প্যানকেকের মিশ্রণ ঢেলে দিন। মাঝারি আঁচে প্যানকেকের একদিক সোনালি বাদামি হওয়া পর্যন্ত রান্না করুন। প্যানকেকের কিনারা জমে এলে উল্টে অন্য দিকটিও ভালো করে সেঁকে নিন।


সব প্যানকেক এভাবে তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন। উপরে গ্রিক ইয়োগার্ট, তাজা বেরি ফল এবং সামান্য ম্যাপল সিরাপ ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু কলা ওটস প্যানকেক। ম্যাপল সিরাপ দেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক।

No comments:

Post a Comment

Post Top Ad